এক্সপ্লোর

Left Intellectuals Rally:হাজরা মোড়ে বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকাল পুলিশ

Hazra More: হাজরা মোড়ে বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকাল পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে পথে নামেন বামপন্থী বিশিষ্টরা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: হাজরা মোড়ে (Left Intellectuals Rally) বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকাল পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে পথে নামেন বামপন্থী বিশিষ্টরা। লেক মার্কেট থেকে হাজরা মোড় পর্যন্ত সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Incident) প্রতিবাদে মিছিল করা হয়। সেখানেই পুলিশ বাধা দিয়েছিল বলে দাবি।

যা জানা গেল...
পুলিশের তরফে মাইক ব্যবহারে বার বার নিষেধ করা হয়। যদিও বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনীজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'ওরা মাইক ব্যবহার নিয়ে নির্দেশের অর্থ বোঝেনি...আজ থেকে ১৫ বছর আগে কলকাতা হাইকোর্ট বলেছিল, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক চালিয়ে কোনও মিটিং করা যাবে না...আমরা চলমান মিছিলে ঘোষণার জন্য মাইক রেখেছি। কিন্তু ওঁরা বলছেন, ওঁদের উপর নির্দেশ রয়েছে। সেই নির্দেশ বলবৎ করতে গিয়ে ওঁরা যা করলেন, তা অত্যন্ত নিন্দনীয়। কোনও সভ্য সমাজে পুলিশের এটা করা উচিত নয়।'
এদিন পুলিশ-প্রশাসনের তরফে মিছিলে মাইক ব্যবহার করতে বারণ করা হয়েছিল। যে অটোয় মাইকিংয়ের ব্যবস্থা ছিল, পুলিশ তা বাজেয়াপ্ত করবে বলে জানায়। এদিনের মিছিলে হাঁটেন মন্দাক্রান্তা সেন, নারায়ণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মিছিল নিয়ে উত্তেজনার মধ্য়েই মন্দাক্রান্তা সেনকে বলতে শোনা যায়, 'সন্দেশখালি উঠে দাঁড়িয়েছে। আমরা তার পাশে রয়েছি।'

বসিরহাটে মহামিছিল...
একদিকে সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে যখন লেক মার্কেট থেকে হাজরা মোড় পর্যন্ত বাম-বুদ্ধিজীবীরা মিছিল করলেন, তখনই অন্য দিকে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারি ও সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাটও মহামিছিল করে সিপিএম। দিনচারেক আগে, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছিল পুলিশ।বেপাত্তা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন তিনি। নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে সে দিন বিক্ষোভ দেখায় সিপিএম। নোটিসেই বাড়ি থেকে তুলে এনেছে বাঁশদ্রোণী থানার পুলিশ, অভিযোগ করেন নিরাপদ। গ্রেফতারির পর আদালতে পেশ করা হলে তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আজই শেষ হচ্ছে সেই মেয়াদ। প্রসঙ্গত, সন্দেশখালিতে গণ্ডগোলের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে সিপিএমের প্রাক্তন বিধায়ককে।
শুধু সিপিএম নয়, এদিন বিক্ষোভ দেখায় বিজেপিও। বিশেষত সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বাঁকুড়া। আবার, রানাঘাট পুলিশ জেলার SP অফিসের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পার্থ ভৌমিককে দেখে 'চোর' স্লোগানও ওঠে। মন্ত্রী পার্থ ভৌমিকের কনভয় কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় 'চোর চোর' স্লোগান ওঠে। এটাই বিজেপির সংস্কৃতি, কটাক্ষ করেন মন্ত্রী। 

আরও পড়ুন:এবার মুকুল রায়কে তলব ED-র, 'হাঁটতে পারেন না, যাবেন কী করে'? প্রতিক্রিয়া ছেলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget