এক্সপ্লোর

Digha Jagannath Temple: সিপিএম পার্টি অফিসে ঢুকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ তৃণমূলের ! 'সরকারিভাবে রেশনে দেবার কথা ছিল, এটা আমরা পছন্দ করিনি..'

TMC Distributes Digha Jagannath Temple Prasad in CPM Party Office : সিপিএম পার্টি অফিসে ঢুকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ তৃণমূলের, এই কর্মসূচিতে কী প্রতিক্রিয়া বামেদের ?

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সিপিএম পার্টি অফিসে ঢুকে তৃণমূলের তরফে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ নিয়ে রাজনৈতিক তরজা। সারা রাজ্যের সাথে আলিপুরদুয়ারেও চলছে দিঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরণ। গ্রাম থেকে শহর,  তৃণমূলের জনপ্রতিনিধিরা সকলেই সেই প্রসাদ বিতরণে ব্যাস্ত। পালা করে ঢাক, ঢোল-করতাল নিয়ে উৎসবের মেজাজে জয়-জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গ্রাম থেকে শহর সর্বত্র। 

আরও পড়ুন, 'মা' থেকে 'কথাঞ্জলী', এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই, বিদ্যালয়গুলিতে বইয়ের তালিকা পাঠাল রাজ্য সরকার

তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার কাউন্সিলর থেকে পুরপতি সকলেই সেই প্রসাদ বিতরণে জোর দিয়েছেন নিজ নিজ ওয়ার্ডে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, তার নিজের ১ নং ওয়ার্ডে শনিবার দিঘার সেই প্রসাদ বিতরণ করেন। সেই ওয়ার্ড সংলগ্ন শহরের কোর্ট-মোর এলাকায় বক্সা ফিডার রোডে এদিন তিনি প্রসাদ বিতরণ করতে করতে প্রবেশ করেন সিপিএমের , রাজ্য সরকারি কর্মচারী সমিতি ভবন ও সিপিএম পার্টি অফিসে (সদর এরিয়া কমেটি, আলিপুরদুয়ার) । সেখানে উপস্থিত সদস্যদের হাতে তুলে দেন জগন্নাথ দেবের প্রসাদের প্যাকেট। নিজস্ব কার্যালয়ে উপস্থিত সিপিএম সদস্যরা পুর-চেয়ারম্যানের আচমকা আগমনে অপ্রস্তুত হলেও সাদরেই গ্রহণ করেন জগন্নাথ দেবের প্রসাদ। 

পুর-চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন,'আমার ওয়ার্ডে অবস্থিত সিপিএমের অফিস ও কর্মচারী ভবনে উপস্থিত  সদস্যদের অনুমতি নিয়েই প্রবেশ করেছিলাম। ইচ্ছুক ব্যাক্তিদের প্রসাদ বিতরণ করেছি। জোর করিনি, তারা সাদরে গ্রহণ করেছে।' কিন্তু পার্টি অফিসে ঢুকে তৃণমূলের এই প্রসাদ বিতরণকে মোটেই ভালো চোখে নেয়নি জেলা সিপিএম।

সিপিএম জেলা সম্পাদক কিশোর দাস বলেন, তৃণমূলের এই জগন্নাথ দেবের প্রসাদতো সরকারিভাবে রেশনে দেবার কথা, তারা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে তাতেও আপত্তি নেই আমাদের। কিন্তু একটি রাজনৈতিক দলের অফিসে এসে প্রসাদ বিতরণের এই সৌজন্যতা সঠিক নয়। এটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে সস্তার এবং গিমিকের রাজনীতি করছে তৃণমূল। এটা আমরা পছন্দ করিনি, এমন আচরণ পরিত্যাগ করা প্রয়োজন। এটা সৌজন্যের রাজনীতি হতে পারে না।  তৃণমূল-বিজেপি এই দুটি দল মন্দির-মসজিদ, ধর্ম নিয়ে মানুষকে বিভাজিত করছে। ঘৃণ্য রাজনীতি করে একের অপরের প্রতি টেক্কা দেবার প্রচেষ্টা করছে বলে অভিযোগ সিপিএম জেলা সম্পাদক কিশোর দাসের। 

এই ঘটনায় তৃণমূল-সিপিএম কে একযোগে আক্রমণ জেলা বিজেপি সভাপতি মিঠু দাসের। তিনি বলেন, একই কয়েনের এপিঠ-ওপিঠ। একে অপরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে সিপিএম-তৃণমূল। প্রসাদের অছিলায় সম্পর্ক দৃঢ় করছে। মিঠু দাস বলেন, 'এই প্রসাদের নামে আবেগের রাজনীতি করে সনাতনীদের ভোট ব্যাঙ্কের গ্রহণযোগ্যতা কিছুতেই পাবেনা তৃণমূল। কারণ তারা নির্দিষ্ট একটি সম্প্রদায়কে তোষণ করছে। সনাতনীদের উপর হামলায় চুপ থাকছে তৃণমূল নেতৃত্ব। ফলে মানুষ স্বিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃণমূলকে উৎখাতের।'

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget