এক্সপ্লোর

New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে

New Planet 2026 ED138: আপাতত গ্রহটির নাম রাখা হয়েছে ২০২৬ ED138. সেটি বামনগ্রহ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: গ্রহের স্বীকৃতি হারিয়েছে প্লুটো। সেই নিয়ে কম বিতর্ক নেই। তার মধ্যেই প্লুটোর কক্ষপথের বাইরে, সৌরজগতের প্রান্তিক অংশে আরও একটি গ্রহের সন্ধান মিলল। সৌরজগতের একেবারে কিনারা ঘেঁষে অবস্থান ওই বামনগ্রহটির। (New Planet 2026 ED138)

আপাতত গ্রহটির নাম রাখা হয়েছে ২০২৬ ED138. সেটি বামনগ্রহ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত খাতায়কলমে সিলমোহর পড়েনি। তবে স্বীকৃতি পাওয়া গেলে, এখনও পর্যন্ত সৌরজগতের ওই অংশে আবিষ্কৃত সবচেয়ে বৃহদাকার বামনগ্রহ বলে গণ্য হবে সেটি। (New Dwarf Planet Discovery)

আরও পড়ুন: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে

চিলের Vera C. Rubin Observatory নতুন বামনগ্রহটি আবিষ্কার করেছে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ ডিজিটাল ক্যামেরার সাহায্য়ে মহাকাশে সমীক্ষা চালানো হচ্ছিল।  আর তাতেই বামনগ্রহটির সন্ধান মেলে। বিজ্ঞানীরা জানিয়েছেন, 2026 ED138 একটি ট্রান্স-নেপচুনিয়ান মহাজাগতিক বস্তু, অর্থাৎ নেপচুনেরও অনেক দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে সেটি। প্লুটোর গ্রহের স্বীকৃতি হারানোর পর, সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহের স্বীকৃতি পেয়েছে নেপচুন।  

Rubin Operations টিমের সদস্যরা এই আবিষ্কার করেছেন। ওই টিমকে নেতৃত্ব দেন ‘সেন্টার ফর অ্য়াস্ট্রোফিজিক্সে’র সদস্য ম্যাথিউ হলম্যান। সমস্ত তথ্য ঘেঁটে দেখতে গিয়ে 2026 ED138-র ঔজ্জ্বল্য এবং আকার বিশেষ ভাবে নজর কাড়ে। হলম্যান বলেন, “খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। আবার বিশ্বাসও হচ্ছিল না। এই ধরনের জিনিস অত্যন্ত বিরল। তাই কোথাও ভুল হয়েছে কি না, বার বার যাচাই করে দেখি আমি।”

আরও পড়ুন: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

বিজ্ঞানীরা জানিয়েছেন, সব ঠিক থাকলে 2026 ED138 সৌরজতের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল বস্তু হিসেবে গণ্য হবে। বর্তমানে সূর্য থেকে সেটির দূরত্ব ৪৬ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট। সেটির কক্ষপথে ২৫ ডিগ্রি হেলানো। নেপচুনের অভিকর্ষীয় শক্তির সংস্পর্শে এসে বামনগ্রহটি আসল কক্ষপথ থেকে বিচ্যুত হয় বলে মনে করছেন বিজ্ঞানীরা। সূর্যের থেকে দূরত্ব, ঔজ্জ্বল্য এবং পৃষ্ঠতলের আলো প্রতিফলিত করার ক্ষমতা বিশ্লেষণ করে বিজ্ঞানীদের ধারণা, বামনগ্রহটির ব্যাস হতে পারে ৬০০ থেকে ১৫০০ কিলোমিটারের মধ্যে। 

আকাশগঙ্গা ছায়াপথের কাছাকাছি অংশে খোঁজ মিলেছে 2026 ED138-এর। লক্ষ লক্ষ নক্ষত্রে পরিপূর্ণ একটি ঘন অঞ্চল সেটি। সেই কারণেই এতদিন আলাদা ভাবে চিহ্নিত করা যায়নি বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই মুহূর্তে সৌরজগতের সবচেয়ে জনপ্রিয় বামনগ্রহ প্লুটো। আগে যদিও সেটি গ্রহ বলেই গণ্য হতো। কিন্তু ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়ন গ্রহ হিসেবে সেটির স্বীকৃতি কেড়ে নেয়। বিজ্ঞানীদের যুক্তি ছিল, সৌরজগতের কিনারায় যে অসংখ্য মহাজাগতিক বস্তু রয়েছে, তার মধ্যে একটি প্লুটো। আলাদা ভাবে গ্রহ বলে সেটিকে গুরুত্ব দেওয়া নিষ্প্রয়োজন। ফলে ‘Haumea’,  ‘Makemake’,  ‘Eris’-এর মতো সৌরজগতের কিনারায় অবস্থিত বামনগ্রহের তালিকায় যুক্ত করা হয় প্লুটোকে। মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বলয়ের বৃহত্তম বস্তুগুলির মধ্যে ‘Ceres’ এবং ‘Vesta’ গুরুত্বপূর্ণ। সেগুলি তুলনায় সূর্যের অনেক কাছেও। 

নেপচুন ছাড়িয়ে সৌরজগতের কিনারায় যত মহাজাগতিক বস্তু রয়েছে, তার সবক’টিই বামনগ্রহ নয়। আকারে বড়, মাধ্য়াকর্ষণ শক্তি রয়েছে এবং দেখতে গোলাকার বস্তুগুলিকেই বামনগ্রহ বলে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। নেপচুন ছাড়িয়ে, সৌরজগতের কিনারায় অবস্থানকারী সবচেয়ে বৃহদাকার বামনগ্রহ হিসেবে স্বীকৃতি পেতে পারে 2026 ED138.

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget