এক্সপ্লোর

Dilip on Anubrata : "বীরভূমে গিয়ে প্রথমবার লোককে হাসতে দেখলাম", ফের অনুব্রতকে খোঁচা দিলীপের

BJP Leader on Anubrata : গরুপাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলকে CBI গ্রেফতার করার পর থেকে একাধিকবার তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন

কলকাতা : নিশানায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁকে ফের বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, "বীরভূমে গিয়ে প্রথমবার লোককে হাসতে দেখলাম।"

কী বললেন দিলীপ ?

গরুপাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলকে CBI গ্রেফতার করার পর থেকে একাধিকবার তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন দিলীপ। আজও বিঁধলেন তাঁকে। বীরভূম সফরের প্রসঙ্গ তুলে। দিলীপ বললেন, "বীরভূমে গিয়ে প্রথমবার লোককে হাসতে দেখলাম। খুশি দেখলাম। রাস্তায় বেরিয়েছিল লোক। গতবারে গিয়েছিলাম। সকালে চায়ের দোকানে চা খেতে পারিনি। চা চক্র করব বলে চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল। এবার একাধিক জায়গায় গিয়ে চা খেলাম। লোকে হেসে ডেকে চা খাওয়াচ্ছে। বিহারের লোকেরাও ভাবছে লালুকে দেবে। বেরোলে তো । "

আরও পড়ুন ; ‘উনি নেই বলে যা ইচ্ছা করছ! বেরোলে তোমাদের হবে’, বোলপুরে দিলীপের মুখে ‘কেষ্টনাম’

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূম এখন কার্যতই ফাঁকা মাঠ। সেই সুযোগে গোল দিতে নেমে পড়েছে বিজেপি। ‘কেষ্টদা’ ফিরে আসতে পারে বলে বীরভূমবাসীকে স্মরণও করান দিলীপ। 

বিজেপি-র কর্মসূচিতে যোগ দিতে বুধবার থেকে বীরভূমে ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ। বৃহস্পতিবার সকালে সেখানে হাঁটতে বেরোন তিনি। পৌঁছে যান বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে। সেখানেই অনুব্রতর নাম ওঠে তাঁর মুখে। 

বাজারে মাছের দরদাম করছিলেন তিনি। জানতে পারেন, বাটা বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। ১৬০ টাকা দরে বিকোচ্ছে পোনা। তাতে মাছ বিক্রেতাদের উদ্দেশে দিলীপ বলেন,  ‘‘বাটা ১৫০, কাতলা, পোনামাছ সব ১৬০ ? নীচে নামছ না আর ? কেষ্টদা নেই বলে যা ইচ্ছা করছ ? বেরোক একবার, তোমাদের হবে।’’

প্রসঙ্গত, মঙ্গলকোট মামলায় (Mangalkote Case) বেকসুর খালাস পেয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। "অন্যায় করিনি, তাই আজ বেকসুর খালাস হলাম। অন্যায় কোনও দিন করিনি, সবেতেই বেকসুর খালাস হব", বলে মনে করেন তিনি। তথ্যপ্রমাণের অভাবে আজ মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পান অনুব্রত। প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৪ জন। শুক্রবার আদালতে পেশ করা হলে প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৪ জন। এর জন্য আসানসোল জেল থেকে ৯ সেপ্টেম্বর বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হয় বিধাননগরে। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget