এক্সপ্লোর

Dilip Ghosh : 'দেবীর এলাকা সন্দেশখালি জ্বলছে আর তিনি ডগ ডে..চকোলেট ডে..করছেন' নুসরতকে খোঁচা দিলীপের?

Nusrat Jahan: রাজ্য রাজনীতির শিরোনামে সর্বাগ্রে এখন সন্দেশখালি। কিন্তু এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায়নি অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। 

রঞ্জিত সাউ, কলকাতা : বিক্ষোভ-প্রতিবাদে টানা তিন দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি ( Sandeshkhali )। যার সূত্রপাত শাহজাহান শেখের বাড়িতে ইডি ( ED ) তল্লাশিকে কেন্দ্র করে । এরই মধ্যে সন্দেশখালিতে লাঠিসোটা হাতে বেরিয়ে এসেছে নারী বাহিনী।  নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন সন্দেশখালি, জেলিয়াখালির প্রমিলাবাহিনী।  ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। কিন্তু তার মধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, এলাকা অগ্নিগর্ভ, কিন্তু সেখানকার সাংসদ চুপ কেন?  

বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সন্দেশখালি সেই এলাকারই অন্তর্ভুক্ত। তাঁর এলাকা কার্যত মাস খানেক ধরে জ্বলছে। রাজ্য রাজনীতির শিরোনামে সর্বাগ্রে এখন সন্দেশখালি। কিন্তু এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায়নি অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। 

বিরোধীরা এই নিয়ে প্রশ্ন আগেও তুলেছেন। আর এবার সরাসরি তীব্র খোঁচা দিলেন সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। নাম না করেই দিলীপ ( Dilip Ghosh ) বলেন, 'দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দেবীর এলাকা সন্দেশখালি জ্বলছে। মহিলারা ধর্ষিত। অত্যাচারিত। তারা ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করছে। দেবী কে খুঁজে পাওয়া যাচ্ছে না। '  

সন্দেশখালিতে এত অশান্তি সত্ত্বেও দেখা মেলেনি এলাকার সাংসদ নুসরত জাহানের। ওয়াকিবহাল মহলের অভিমত, দিলীপের খোঁচা তার দিকেই। কারণ, সন্দেশখালি নিয়ে নীরব থাকলেও. তিনি কিন্তু সদা-অ্যাক্টিভ সোশাল মিডিয়ায়। ভ্যালেন্টাইনস উইক জুড়ে নজর কেড়েছে নুসরতের ইন্সস্টাগ্রাম পোস্টগুলি। লাইক, লাভ রিয়্যাকশনে ভরে গিয়েছে প্রমিস ডে-তে পাওয়া গিফটের রিল।  এই নিয়ে দিলীপের কটাক্ষ 'তিনি ডগ ডে চকোলেট ডে নিয়ে মেতে আছেন। এরপর ভ্যালেন্টাইন্স ডে করবেন। এরকম লোক কে মানুষ কেন ভোট দেয় যাদের সামান্য সেনসিটিভিটি নেই। কোনো বিবৃতি নেই। কোনো কথা নেই। একবার ওখানে যাওয়া উচিত ছিল। মহিলাদের এই দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না। এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে।' 

একই সঙ্গে সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন দিলীপ ঘোষ । তিনি বলেন, ' একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের এই দুর্দশা হবে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, এটা কোনোদিন বাঙালি ভাবতে পারেনি। '  

প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারির প্রতিবাদে, সোমবার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক দিয়েছে সিপিএম। সন্দেশখালির বুধবারের ঘটনায় আজ বসিরহাটের SP অফিস-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে সিপিএমের। 

আরও পড়ুন : ৩ ডিগ্রি উঠল পারদ, কাল থেকে মুখভার হবে আকাশের, সরস্বতী পুজোয় কোথায় কেমন আবহাওয়া ?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget