এক্সপ্লোর

Dilip Ghosh : 'মাস ছয়েকের মধ্যে যা ঘটার তা ঘটবে', কোনদিকে ইঙ্গিত দিলীপের

Chandrima Counters Dilip Ghosh : রাজ্যে গণতন্ত্র আছে তাই দিলীপ ঘোষ যেখানে খুশি যেতে পারছেন, যা খুশি বলতে পারছেন

মোহন দাস, হুগলি : বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ( Dilip Ghosh ) এখন আরামবাগে । জনসংযোগের লক্ষ্যে চায়ে পে চর্চায় ( Chaye Pe Charcha ) সামিল হন তিনি। খরগপুরের সাংসদ  স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র আক্রমণ শানান  রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। একের পর এক শাসক দলের নেতারা এখন কেন্দ্রীয় এজেন্সির ( CBI, ED)  নজরে।

দিলীপের বিদ্রুপ, শাসক দল যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে, তাহলে ঠগ বাছতে গাঁ উজারের মতো অবস্থা হবে। দিলীপের কটাক্ষ, মুখ্যমন্ত্রী কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেবে না। 

 চন্দ্রিমার পাল্টা
শুক্রবার খানাকুলে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  বলেছেন, রাজ্যে গণতন্ত্র আছে তাই দিলীপ ঘোষ যেখানে খুশি যেতে পারছেন, যা খুশি বলতে পারছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির আরামবাগ সফর নিয়ে শুক্রবার খানাকুলে এই মন্তব্য করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর আরও অভিযোগ, ' আমরা যখন অন্য রাজ্যে যাই সেখানে আমরা বাধা  পাই বা আটক হই। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, থাকবেনও। এর পরে দিল্লি যাবেন,  দিলীপ বাবুরা  আগে দিল্লি সামলান।

গণতন্ত্র ওদের দয়ায় আছে নাকি : দিলীপ ঘোষ
এই প্রশ্নের উত্তরে পালটা দিলীপের মন্তব্য, গণতন্ত্র ওদের দয়ায় আছে নাকি? গণতন্ত্র আছে কেন্দ্রের জন্য। সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল যা করেছে, তার ফল দেখতে অপেক্ষা করুন, মাস ছয়েকের মধ্যে যা ঘটার তা ঘটবে, পাল্টা দিলীপ ঘোষ।

এছাড়াও  সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়ের মধ্যে সাম্প্রতিক বাগযুদ্ধ নিয়েও মুখ খুলেছেন দিলীপ। তিনি বলেন, 'সবার মধ্যে দ্বন্দ্ব চলছে। গালাগালি থেকে গুলোগুলি। আমরা বিজয়া সম্মিলনী করছি।মিষ্টি খাওয়াচ্ছি।' তাঁর আরও সংযোজন, ' সুদীপ ও তাপসবাবুর মতো সিনিয়র নেতাদের মধ্যে যদি এই হয়, তাহলে তৃণমূলের নিচের তলার অবস্থা ভেবে দেখুন ' , কটাক্ষ দিলীপ ঘোষের। 

শুক্রবার বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শোনেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সেদিন তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলদায় যে গেস্ট হাউসে ছিলেন দিলীপ, তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও।   বলেন, ' বুকে পা তুলে দেব ' ! দিলীপের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়ায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget