এক্সপ্লোর

Dilip Ghosh : জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না, জ্বলে যাবে , হুঙ্কার দিলীপ ঘোষের

'তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট অবধি যাবে' হুঙ্কার দিলীপ ঘোষের। 

রঞ্জিত সাউ, নিউটাউন: শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। অভিষেক বন্দ্যোপাাধ্যায়ও বিজেপির উপরই দোষ চাপান। তিনি বলেন,  'বিজেপির নেতারা বীরবাহার উপর হামলা করেছে। আদিবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ যুক্ত নয়। জয় গরামের স্লোগান না দিয়ে জয় শ্রীরাম।'

এরপরে কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা ছাড়াও এসটি এসটি অ্যাক্টেও মামলা রুজু করেছে পুলিশ। কুড়মি নেতা রাজেশ মাহাতোর হুঁশিয়ারি, আন্দোলন চলবে। এদিন, ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।                

মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলা, পাথরবৃষ্টি, তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর। শুক্রবার সন্ধেয়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে কুড়মি বিক্ষোভে এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয় ঝাড়গ্রামের গড় শালবনি। 
পঞ্চায়েত ভোটের আগে যা নিয়ে রাজ্য-রাজনীতিতে উথালপাথাল চলছে।  কনভয়ে কারা হামলা করল? কুড়মিদের একাংশ? নাকি এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে? এনিয়েই এখন চাপানউতোর চলছে। 

আরও পড়ুন :                       

 

শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই                  



এই ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার, কড়া জবাব দিয়ে, পাল্টা কার্যত হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। কনভয়ে হামলার দায় বিজেপির ওপর চাপানোয় তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। বলেন, 'জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না, জ্বলে যাবে। বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট অবধি যাবে' হুঙ্কার দিলীপ ঘোষের। 

অন্যদিকে নবজোয়ার যাত্রা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ।  তিনি বলেন, ' ওটা নবজোয়ার নয়, ধর্না জোয়ার, বিক্ষোভ জোয়ার। তাই রেডিও-ই ভাল। সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে, আর গাড়ি আটকাবে। ' 

তফশিলি জাতিভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন কুড়মিদের একাংশ। দিনে দিনে য়া নিয়ে তপ্ত হচ্ছে বঙ্গ-রাজনীতি। 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget