এক্সপ্লোর

Dilip Ghosh: 'স্বাস্থ্যমন্ত্রীকে শো কজ করা উচিত,' 'ভুল চিকিৎসা' প্রসঙ্গে মন্তব্য দিলীপের

West Bengal: স্বাস্থ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হলে সাধারণ মানুষের কী হবে, সেই প্রশ্নও তুলেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতা: SSKM-এ তাঁর পায়ের চিকিৎসায় ভুল হয়েছিল বলে, মন্তব্য় করেছেন স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। আর এই ইস্যুতে এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্বাস্থ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হলে সাধারণ মানুষের কী হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। 

তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ: মুখ্য়মন্ত্রীর পাশাপাশি রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্য়ায়। পায়ের আঘাতের চিকিৎসা করাতে গেছিলেন রাজ্য়ের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ। সেখানেই পায়ের চিকিৎসা নিয়েই গতকাল চাঞ্চল্য়কর মন্তব্য় মুখ্যমন্ত্রী। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এদিন দিলীপ ঘোষ বলেন, "স্বাস্থ্যমন্ত্রীকে শো কজ করা উচিত।'' তাঁর প্রশ্ন, "সরকারি হাসপাতালে যদি মুখ্যমন্ত্রীরই ভুল চিকিৎসা হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? এক মাস হল, কেন উনি হাঁটতে পারছেন না?''

পায়ের আঘাতের চিকিৎসা করাতে গেছিলেন রাজ্য়ের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ। সেখানেই পায়ের চিকিৎসা নিয়েই চাঞ্চল্য়কর মন্তব্য় করেন মুখ্য়মন্ত্রী। যিনি আবার রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রীও। স্পেন সফরে পায়ে আঘাত পান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দেশে ফিরেই যান এসএসকেএমে। কিন্তু, তারপর গোটা পুজোই প্রায় ঘরবন্দি অবস্থায় ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন তা নিয়ে বলতে গিয়েই সরাসরি ভুল চিকিৎসার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, "হাতে স্যালাইনের চ্যানেল করে যেভাবে স্যালাইন দেওয়া হয়, সেভাবে সাত দিন আমার চ্যানেল করা ছিল। আইভি গিয়েছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি।"

SSKM-এ যে শুধু যে হেভিওয়েট রাজনীতিকরাই চিকিৎসা করাতে যান, এমন নয়। প্রতিদিন রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চিকিৎসা করাতে আসেন অসংখ্য় সাধারণ মানুষ। কিনতু, খোদ মুখ্য়মন্ত্রী এসএসকেএমে ভুল চিকিৎসার কথা বলার পর, সেই রোগীরা ঘোর সংশয়ে। এটা অবশ্য় প্রথমবার নয়। দুবছর আগে কালীপুজোর রাতে, এই SSKM-এই মৃত্য়ু হয় তৎকালীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের। সম্প্রতি তা নিয়েও আক্ষেপ শোনা যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্য়ে তুঙ্গে বিতর্ক। যা নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় লিখেছিলেন, “এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।এটা হলো, রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতাল কে তোলামূলী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল।’’

আরও পড়ুন: WBJEE: আগামী বছর কবে জয়েন্ট এন্ট্রান্স? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget