এক্সপ্লোর

Paschim Medinipur:'একটা মাইক ও অটো ঘুরছে, তৃণমূল বলে কিছু নেই', ত্রিপুরায় জোড়াফুলের সংগঠন নিয়ে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh:'একটা মাইক আর একটা অটো ঘুরছে, তৃণমূল বলে কিছুই নেই', ত্রিপুরায় তৃণমূলকে নিয়ে কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।সংযোজন, 'তৃণমূলের লোকজনদের খুঁজতে হচ্ছে ওখানে।'

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: 'একটা মাইক আর একটা অটো ঘুরছে, তৃণমূল বলে কিছুই নেই', ত্রিপুরায় (Tripura TMC)  তৃণমূলকে নিয়ে কটাক্ষ বিজেপি (BJP Leader) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সংযোজন, 'তৃণমূলের লোকজনদের খুঁজতে হচ্ছে ওখানে।' এদিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে চা চক্রে এমনই দাবি তাঁর।

কটাক্ষ দিলীপের...
বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে এদিন সকালের চা চক্রে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে দিলীপের প্রশ্ন, 'এর আগেও ত্রিপুরায় গিয়েছিলেন। কী পেয়েছে? সাড়ে তিনশোর মধ্যে এক জন কাউন্সিলর জিতেছিলেন। তিনিও দল ছেড়ে চলে গিয়েছিলেন। গোয়ায় হয়েছে, ত্রিপুরাতেও তাই হবে।' তাঁর সংযোজন, 'আমি দু- তিন বার ত্রিপুরাতে গেলাম। দেখে এলাম কী আছে। তৃণমূলের লোকজনদের খুঁজতে হচ্ছে ওখানে। একটা মাইক আর একটা অটো ঘুরছে, তৃণমূল বলে কিছুই নেই। টাকাগুলো আছে। খরচ করতে হবে।' দিলীপের অভিযোগ, পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের টাকাকে লুট করে নিয়ে ওখানে দল বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল। কিন্তু তাদের 'আসল' চেহারা সারা ভারতের লোক জেনে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দাবি, 'এই জন্য ত্রিপুরায় কোনও সম্ভাবনা নেই। একটাও আসন পাবে না।'

নির্বাচনে ত্রিপুরা...
বৃহস্পতিবারই ভোট উত্তর পূর্বের এই রাজ্যে। আজ প্রচারের শেষ। সকাল থেকেই তাই বাড়ি বাড়ি ঘুরছেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার বড়দোয়ালি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রতিপক্ষ কংগ্রেসের আশিস সাহা। বিজেপির প্রচারে লোক নেই, কটাক্ষ তৃণমূলের। এবার বিধানসভা ভোটে আগরতলা কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা দাঁড়িয়েছেন কৈলাসহর কেন্দ্রে। বনমালিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী লড়ছেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বিধানসভা আসনে। ত্রিপুরা বিধানসভার ৬০টির মধ্যে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তিপ্রা মথা লড়ছে ৪২টি আসনে। পার্বত্য ত্রিপুরার ২০টি আসনে তাদের লড়াই মূলত তৃণমূলের সঙ্গে। সব মিলিয়ে শেষ বেলার প্রস্তুতি তুঙ্গে। দম ফেলার ফুরসত নেই কারও। যদিও ভোট হওয়ার আগেই অমিত শাহ নিশ্চিত, এবারও বিজেপিই সরকার গড়বে সেখানে। তাঁর কথায়, 'ত্রিপুরায় আমাদের আমলে হিংসার বাতাবরণ বদলে গিয়েছে।...উত্তর-পূর্ব ভারতের অশান্তির ছবি পাল্টে গিয়েছে।... ৮ হাজার জঙ্গি আত্মসমর্পণ করেছে।' সত্যি কি এমনই হতে চলেছে? জানতে আর কয়েকদিনের অপেক্ষা।

আরও পড়ুন:রক্তাক্ত ভূস্বর্গ, ছিন্নভিন্ন জওয়ানদের দেহ, মৃত্যুমিছিল, ৪ বছর আগে ঠিক কী ঘটেছিল পুলওয়ামায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget