এক্সপ্লোর

Dilip Ghosh : দিঘার মন্দিরকে 'ধাম' বলা নিয়ে ওড়িশায় তুঙ্গে তরজা, নাম-বিতর্কে মমতার পাশে না বিপক্ষে দিলীপ?

দিলীপ বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কখনও ভাবেন না। তারা কেবল ইচ্ছামত নাম দেন। ওঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিন!' 

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এখন বড় অশান্তি পুরীতে। বিতর্কে রাজেশ দ্বৈতাপতি। দিঘার মন্দিরকে কেন বলা হচ্ছে ধাম? অভিযোগ, শুধু তাই নয়, দিঘার মন্দিরের মূর্তি নির্মাণে নাকি ব্যবহার করা হয়েছে পুরীর নবকলেবরের উদ্বৃত্ত কাঠও। এই নিয়ে প্রতিবেশী রাজ্যে তুঙ্গে তরজা। সামাল দিতে মাঠে নামতে হয়েছে রাজ্য সরকারকেও। মন্ত্রী নির্দেশ দিয়েছেন তদন্তের। আর এদিকে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে দলের অন্দরে প্রবল সমালোচনার মুখে দিলীপ ঘোষ। দিঘার মন্দির-বিতর্কে ওড়িশার বিজেপি সরকারের পদক্ষেপ নিয়ে কী বললেন দিলীপ ? হাওয়াবদলের আবহে কি বাংলার মুখ্যমন্ত্রীর দিকেই হেলবেন তিনি ? সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রকাশিত একটি ভিডিওয় দেখা গেল দিলীপ বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কখনও ভাবেন না। তারা কেবল ইচ্ছামত নাম দেন। ওঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিন!' 

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মেট্রো স্টেশনে নামকরণের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী তো এমন সব নাম দিয়েছেন মেট্রো স্টেশনগুলোর যে, কোনটা কোথাকার স্টেশন বোঝা যায়না। আপনি যাদবপুর যাবেন বা অন্য কোথাও...মেট্রো স্টেশনের নাম শুনে বোঝার উপায় নেই। বললেন দিলীপ। ' উনি যা খুশি নাম দিয়ে দেন, তাতে ভগবানের কিছু আসে যায় না ...  উনি স্লোগান দিয়ে দিলেন জয় বাংলা। বাংলাদেশের লোকজন তার বিরোধিতা করল...উনি ভুল কাজই করেন' 

ওড়িশার মানুষের দাবি, জগন্নাথ ধাম কেবল পুরীই। দিঘার মন্দিরের নাম জগন্নাথ ধাম হতে পারে না। ধাম- শব্দে আপত্তি তুলেছেন ওড়িশার মানুষ। তবে এতে কোনও ভুল দেখছেন না দিলীপ। তিনি বললেন, মানুষ বাড়িতেও শিবের পুজো করেন, পাড়ার মন্দিরেও শিবের মাথায় জল ঢালেন, আবার কাশী বিশ্বনাথের মন্দিরেও যান। তাই ওতে কিছু আসে যায় না। দিঘায় একটা ট্যুরিজম সেন্টার হল। মানুষ বেড়াতে গেলে একবার ঘুরে আসবেন।'

 জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে দলের অন্দর থেকে তীব্র আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মমতা-সাক্ষাৎ নিয়েও এখন জোর বিতর্ক।  দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণে নেমেছেন তাঁরই সতীর্থরা। দলের ভেতরেই কার্যত কোণঠাসা তিনি। এই পরিস্থিতিতে জগন্নাথ মন্দির বিতর্কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ সম্পর্কে স্বল্প বাঁকা কথা বললেও, অল আউট অ্য়াটাক থেকে দূরেই রইলেন।                   

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget