এক্সপ্লোর

Dilip On Saayoni : ' চুনোপুঁটি নেতাদের ঢিল মারলে কষ্ট পাচ্ছেন কেন?' , সায়নীর উপর হামলা নিয়ে ঝাঁঝালো দিলীপ

Dilip Ghosh On Saayoni Ghosh Arrest : অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' দমন-পীড়নের ঘটনায় রোজ রেকর্ড ভাঙছে বিজেপি', পাল্টা দিলীপ

প্রসেনজিৎ সাহা, সৌভিক মজুমদার ও শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা : রবিবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতার। তাঁর গ্রেফতারির খবয় পেয়ে সোমবার সকালেই ত্রিপুরায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় জামিন পেলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। শনিবার রাতে আগরতলায় প্রচার সেরে ফিরছিলেন সায়নী ঘোষ, সুস্মিতা দেব, সুদীপ রাহারা। 

গাড়িতে চালকের পাশে বসেছিলেন সায়নী ঘোষ। সায়নী ঘোষের ট্যুইট করা ভিডিওতেই দেখা গেছে, রাস্তার পাশে এক জায়গায়, সভামঞ্চে ভাষণ দিচ্ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পাশ দিয়ে যাওয়ার সময়, সভা নিয়ে কটাক্ষ করেন সায়নী।  এরপর গাড়ি থেকেই খেলা হবে স্লোগান দেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। এরপরই সায়নী ঘোষের গাড়ি ধাওয়া করেন বিজেপি কর্মীরা। গাড়ির বাইরে দাঁড়ানো এক ব্যক্তির সঙ্গে বাদানুবাদে জড়ান সায়নী ঘোষ।  এরপর সায়নীর ট্যুইট করা ভিডিওতে গাড়িতে আঘাতের শব্দ শোনা যায়। 

 

শনিবার রাতেই সায়নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। রবিবার থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের অভিযোগ, 'গাড়ি থেকে কটূক্তি ও গাড়ি দিয়ে চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে' । যদিও, এক্ষেত্রে সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় ত্রিপুরা পুলিশের মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' দমন-পীড়নের ঘটনায় রোজ রেকর্ড ভাঙছে বিজেপি... এখানে পুলিশ তালা মেরে টেবিলের তলায় লুকিয়ে থাকে...সাংবাদিক মার খায়... বিরোধীদের কণ্ঠরোধ হয়, পুলিশ নীরব। বাংলায় এসব হয় না' 

পাল্টা দিলীপ ঘোষ বলেন, ' ওরা ভেবেছিল, ওটা ডায়মন্ডহারবারের পুলিশ। ওর নামে কেস হওয়া উচিত। আমার উপর এত আক্রমণ হয়েছে, চুনোপুঁটি নেতাদের ঢিল মারলে কষ্ট পাচ্ছেন কেন?...যা ডেমো দিচ্ছে ত্রিপুরায়, খেলা শুরু হলে কী হবে জানি না।' ‘ত্রিপুরা বাংলা মুদ্রার এপিঠ ওপিঠ’ আক্রমণ সিপিএমের। 

সোমবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সায়নীকে আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশ দু’দিনের হেফাজত চাইলেও, সন্ধেয় তাঁর জামিন মঞ্জুর করে আদালত। পুরভোটের ঠিক মুখে এই ঘটনা। 
এর প্রভাব কি ভোটযন্ত্রে পড়বে? উত্তর জানা যাবে ২৮ নভেম্বর, ভোটের ফল ঘোষণার দিন।

আরও পড়ুন :

ত্রিপুরায় ধুন্ধুমারের মাঝেই মেদিনীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে 'কুরুচিকর স্লোগান', আজ প্রতিবাদ কর্মসূচি বিজেপির

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget