এক্সপ্লোর

Dilip Ghosh: 'ভগবান জগন্নাথ দেবের মন্দির, কেন যাব না?', দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া প্রসঙ্গে বললেন দিলীপ

Dilip Ghosh Update: গত বছর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময়ে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।

কলকাতা: রাজ্য বিজেপিতে ফের কি সক্রিয় হচ্ছেন দিলীপ ঘােষ? সম্ভাবনা তেমনই। আগামী বছর নির্বাচন। তার আগে বুধবার অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সকালে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ। এরপরই এবিপি আনন্দের মুখোমুখি হলেন রাজ্য বিজেপির এই দাপুটে নেতা। গত বছর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময়ে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। অনেকেই যদিও এই নিয়ে সমালোচনা করেছিলেন। তবে এই প্রথমবার সেই ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ। 

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, ''দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পর আমাকে নিয়ে ইস্যু করা হয়েছিল। কার মন্দির? ভগবান জগন্নাথ দেবের মন্দির, কেন যাব না? 'প্রয়োজন-অপ্রয়োজন অনেক কিছু থাকে। আমাকে বর্ধমানে লড়তে পাঠান হল এটা প্রয়োজন ছিল? রঙ দেখে, মুখ দেখে আমি রাজনীতি করি না। কিছু লোক ভয়ে থাকে সবসময় রাজনীতিতে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ এসবে ভয় পায় না'', মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিলীপ ঘোষের মধ্যে যে বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী। সাংগাঠনিকভাবে কীভাবে কাজে লাগানো যায় দিলীপ ঘোষকে, সেই বিষয়ে আলোচনা চলে। পথ সভা ও মিছিলে দিলীপ ঘোষকে আরও বেশি ব্যবহার করা হবে এবং রাজ্য জুড়ে ব্যবহার করা হচ্ছে দিলীপ ঘোষকে, বলে জানা গিয়েছে। ১৩ জানুয়ারি দুর্গাপুরে একটি সভাতে, শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ থাকবেন, এই নিয়ে আলোচনা চলেছে, এমনটাই বৈঠক সূত্রে জানা গিয়েছে

রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হয়েছে । সূত্রের খবর, আর এবার, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভায় নির্বাচনে লড়তে চেয়েছেন তিনি। সে কথা জানিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও। সূত্রের দাবি, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে বিজেপির 'দাবাং' নেতার ভূমিকা। তবে দিলীপ ঘোষ যে থাকছেন সক্রিয়ভাবে, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে পদ্ম শিবির।

আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার ? পছন্দের কেন্দ্র কোনটা  ? এদিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তা আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে। যদি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছিল, আমি লড়েছি। রাজনীতিতে লড়ার আমার ইচ্ছেও ছিল না।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget