এক্সপ্লোর

Dilip on TMC Working Committee: সিনিয়রদের পাঠিয়ে দিয়ে ক্ষমতাদখলের পরিকল্পনা, তৃণমূলের কর্মসমিতি নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

Dilip on TMC Working Committee: শনিবার কালীঘাটে দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের জাতীয় কর্মসমিতির (TMC National Working Committee) ঘোষণা করেন তিনি।

কলকাতা: জাতীয় কর্মসমিতির নামে প্রবীণ নেতাদের তৃণমূলে (TMC) কোণঠাসা করে দেওয়া হচ্ছে বলে এ বার অভিযোগ তুললেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, রাজ্যে সম্পূর্ণ ভাবে ক্ষমতা হস্তগত করার পরিকল্পনার অঙ্গ এই সিদ্ধান্ত। প্রবীণদের সরিয়ে নবীনদের হাতে দলের রাশ তুলে দেওয়ার পথে এগোচ্ছে তৃণমূল (TMC)। 

তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব চলছে বলে খবর উঠে আসছে বেশ কয়েক মাস আগে থেকেই। সম্প্রতি তা চরমে ওঠে। নেপথ্যে ছিল 'এক ব্যক্তি, এক পদ' নীতির পক্ষে অভিষেকের সওয়াল। সেই পরিস্থিতিতে শনিবার কালীঘাটে দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের জাতীয় কর্মসমিতির (TMC National Working Committee) ঘোষণা করেন তিনি। তাতে নিজেকে রাখার পাশাপাশি দলের ১৯ জন নেতা-নেত্রীকে সামিল করেন।

কিন্তু এর পিছনে আসলে রাজ্যে দলের নেতৃত্ব তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেন দিলীপ। ফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "দেখুন, তৃণমূলের আবার জাতীয় কর্মসমিতি। সেটা কী আমি বুঝি না। রাজ্যের সিনিয়র নেতাদের জাতীয় কর্মসমিতিতে পাঠিয়ে দিয়ে, রাজ্যে ক্ষমতা হস্তগত করার পরিকল্পনা রয়েছে। যাঁরা মোটামুটি অভিজ্ঞ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাত, ডান হাত বলে পরিচিত, সকলকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে রাজ্যে ক্ষমতার রাশ থাকে জুনিয়র টিমের হাতে।"

আরও পড়ুন: TMC Update: তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক, মমতা ছাড়া ১৯ জন, কালীঘাটের বৈঠকে সিদ্ধান্ত

উল্লেখ্য, এ দিন কালীঘাটের বৈঠকে জাতীয় কর্মসমিতির ঘোষণা করেন মমতা। নিজের পাশাপাশি তাতে সদস্য হিসেবে মোট ২০ জনের নাম রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন, মমতা নিজে, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, যশবন্ত সিনহা, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস এবং গৌতম দেব।

দীর্ঘ সময় ধরেই দলে 'এক ব্যক্তি, এক পদ' নীতির পক্ষে সওয়াল করে আসছিলেন অভিষেক।  সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি নতুন করে 'এক ব্য়ক্তি, এক পদ' নিয়ে দাবি জোরাল হতে শুরু করে। নেটমাধ্যমে অভিষেকের সমর্থনে এগিয়ে আসেন ছোট-বড় বহু তৃণমূল নেতাই। তার মধ্যেই এ দিন কালীঘাটে জরুরি বৈঠক করেন মমতা। সেখানেই দলের জাতীয় কর্মসমিতির ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget