এক্সপ্লোর

Dilip Ghosh: 'দুর্ভাগ্য আমার যে পুত্রসুখ হয়নি, পুত্রশোক হল', রিঙ্কুর ছেলের মৃত্যুতে বেদনাগ্রস্ত দিলীপ ঘোষ

Rinku Majumdar: এদিন রিঙ্কুর পাশে নিমতলা শ্মশানে ছিলেন দিলীপ।

কলকাতা: তাঁদের বিয়ে হয়েছে এখনও একমাস হয়নি। তার মধ্যেই জীবনে নেমে এল বিপর্যয়। বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী, বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে মারা গেলেন। মঙ্গলবার নিউটাউনের ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার হয় ২৮ বছর বয়সি প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের। আর সেই নিয়ে এবার মুখ খুললেন দিলীপ। (Dilip Ghosh)

এদিন রিঙ্কুর পাশে নিমতলা শ্মশানে ছিলেন দিলীপ। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "এটা এমন একটা ঘটনা, যার বর্ণনা দেওয়া যায় না। আমরা কল্পনাই করতে পারছি না। আমি তো এখনও বুঝতে পারছি না, কী হল। ওর মা সকালে রান্না করছিল। একটা ফোন এল। সেই অবস্থায় দৌড়ে চলে গেল। এখন এখানে এসে পৌঁছেছি আমরা।" (Rinku Majumdar)

দিলীপ আরও বলেন, "কী হয়েছে, কেন হয়েছে, কিছু বুঝতে পারছি না। পুরোটাই রহস্য রয়ে গিয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট এলে বুঝতে পারব কে একটা জলজ্যান্ত ছেলে চলে গেল। বিশেষ করে ওর মা, ছেলে মায়ের সবকিছু ছিল। আমার সঙ্গে অনেক আগে থেকে পরিচয়। ওকে নিয়ে খেলা দেখতে গিয়েছি। তার প্রতি মোহ এসে গিয়েছিল। দুর্ভাগ্য় আমার যে পুত্রসুখ হয়নি, পুত্রশোক হল। কোনও দিন এমন কল্পনা করিনি।"

মঙ্গলবার সকালে নিউটাউনের শাপুরজির ফ্ল্যাট থেকে প্রীতমের দেহ উদ্ধার হয়। জানা যায়, রাতে এক বান্ধবী এবং বন্ধু তাঁর সঙ্গে ফ্ল্যাটে ছিলেন।  সকালে অচৈতন্য অবস্থায় প্রীতমকে পান তাঁরা। প্রীতমের বান্ধবী রিঙ্কুকে ফোন করেন। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে পৌঁছে যান রিঙ্কু। ছেলেকে গাড়িতে তুলে রিঙ্কুই হাসপাতালে পৌঁছন। কিন্তু চিকিৎসকরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন। 

গত ১৮ এপ্রিল দিলীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রিঙ্কু। বিয়ের অনুষ্ঠানে প্রীতম উপস্থিত না থাকলেও, নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবিপি আনন্দে কথা বলার সময়ও খোলা মনেই মায়ের সিদ্ধান্তকে গ্রহণ করেছিলেন। জানিয়েছিলেন, রাজ্যের বাউরে আছেন। উপহার নিয়েই ফিরবেন। রিঙ্কু জানিয়েছেন, রবিবার তাঁর সঙ্গে মাদার্স ডে-ও পালন করেন প্রীতম। কেক কাটেন, উপহার নিয়ে যান। এদিন সকালে দুর্গাপুর যাওয়ার কথা ছিল মামার সঙ্গে। কিন্তু ফোনে পাওয়া যাচ্ছিল না তাঁকে। তার পরই মর্মান্তিক খবর পৌঁছয় পরিবারের কাছে। 

প্রীতম আত্মহত্যা করেছেন, না কি অন্য কোনও কারণ রয়েছে, সেই নিয়ে দিনভর জল্পনা চলছিল। কিন্তু প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, প্রীতমের প্যানক্রিয়াসে ইনফ্লেমেশন হয়েছিল। হতে পারে সংক্রমণ ছিল। ময়নাতদন্ত করতে গিয়ে হৃদপিণ্ড, কিডনি এবং লিভারের আকার তুলনামূলক বেশি। রক্তচাপ বেশি থাকলে এমন ঘটে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। হাসপাতালে নিয়ে আসার চার ঘণ্টা আগেই প্রীতমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত করছে।

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget