এক্সপ্লোর

Dilip Ghosh Wife's Son Death : ছেলের দেহ দেখে প্রথমেই কী বলেছিলেন দিলীপ-পত্নী রিঙ্কু মজুমদার? রাতে কে ছিলেন তাঁর সঙ্গে?

Rinku Majumdar Son Mysterious Death : মহিলা বান্ধবীই ফোন করেন রিঙ্কু মজুমদারকে।  ঠিক সাড়ে দশটার সময় রিঙ্কু মজুমদার আসেন।


উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : মায়ের বিয়ের মাত্র ২৫ দিনের মাথাতেই চলে গেলেন ছেলে। দিলীপ ঘোষ - জায়া রিঙ্কুর আগের পক্ষের সন্তান সৃঞ্জয় ওরফে প্রীতমের মৃতদেহ উদ্ধার হয় সোমবার তাঁর নিউটাউনের আবাসন থেকে। সুখবৃষ্টি নামের এই আবাসনের আগে মায়ের সঙ্গেই থাকতেন তিনি। মায়ের বিয়ের পর তিনি এখানে থাকেন একাই, খবর অন্তত এমনটাই। মৃত্যু সংবাদ পাওয়ার পরই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে নানারকম খবর। সংবাদ প্রতিবেদকরাও নানা মাধ্যমে নান তথ্য পাচ্ছেন। 

এই মুহূর্তে জানা যাচ্ছে, সকাল দশটা নাগাদ বাড়িতে প্রিতমের বাড়িতে আসেন রান্নার পরিচারিকা। তিনি প্রতিদিনই ওই সময়ে আসতেন । তিনিই দেখেন প্রিতমের সাড়হীন দেহ। শোনা যাচ্ছে, এই প্রতিমাই পাশের ফ্ল্যাটে এসে খবর দেন 'দাদাবাবুর শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছে' । তারপরই প্রতিবেশীরা তার ফ্ল্যাটে ঢোকেন।

এক প্রতিবেশী জানিয়েছেন তিনি ঘরে গিয়ে দেখেন খাটে শুয়ে রয়েছে প্রিতম। শরীর একেবারে ঠান্ডা ... খালি গা... একটা বারমুডা পরা। সামনে আরেকটি বন্ধু বসে আছে। তারও খালি গা। সে পা ডলে দিচ্ছে।  সূত্রের খবর, সেই সময়  আরেকজন ভদ্র মহিলাও ছিলেন প্রিতমের ফ্ল্যাটে। তিনিই সম্ভবত প্রীতমের বান্ধবী।

এক প্রতিবেশী ভদ্রমহিলা জানিয়েছেন, এর আগেও তিনি এই মহিলাকে এই ফ্ল্যাটে দেখেছেন। এই মহিলাও অসম্ভব কান্নাকাটি করছিলেন। অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। মা রিঙ্কু মজুমদারকেও খবর দেওয়া হয়।

বিভিন্ন সূত্র মারফত দাবি, সোদিন রাতে ওই ফ্ল্যাটেই ছিলেন প্রিতমের এক পুরুষ বন্ধু ও এক ভদ্র মহিলা। ওই মহিলা বান্ধবীই ফোন করেন রিঙ্কু মজুমদারকে।  ঠিক সাড়ে দশটার সময় রিঙ্কু মজুমদার আসেন। তিনি ঘরে ঢুকে প্রথমে বলেন, 'এর আগে ওর এরকম হয়েছে... ওকে পাশ ফিরিয়ে শোয়া।' তারপরই রিঙ্কু মজুমদারের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী জানিয়েছেন ,ছেলেটি সবার সঙ্গে কথা বলতেন। কোনও ধরনের খারাপ অভিযোগ তাঁর সম্পর্কে নেই।  এই বান্ধবীকেও এলাকার মানুষজনও চেনেন। বিভিন্ন সূত্র থেকে দাবি, এই বান্ধবীর সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়ে থাকতে পারে, বা হয়ত বিয়ে হবে । 

এখন দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। ময়না তদন্তের পরই জানা যাবে কীভাবে মৃত্যু সৃঞ্জয়ের।                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget