এক্সপ্লোর

Dilip Ghosh : বাংলায় মোদির সভার দিনই দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকে দিলীপ, কী ঘটছে বিজেপির অন্দরে?

ওয়াকিবহাল মহলের খবর,  দুপুরে বিজেপি সভাপতি জে পি নড্ডার সঙ্গে বৈঠক করবে করবেন দিলীপ ঘোষ।

কলকাতা : ৫০ দিন পর আজ রাজ্যে প্রধানমন্ত্রী।  দুর্গাপুরে জোড়া সভা করবেন মোদি। আর এদিনই সাতসকালে এয়ারপোর্ট থেকে বিমান ধরলেন দিলীপ ঘোষ। নিজেই জানালেন , গন্তব্য দিল্লি। কিন্তু বাংলায় যেদিন এমন হাইভোল্টেজ মিটিং, সেদিন দিল্লিতে কী কাজ পড়ল দিলীপের? সকাল থেকেই তুঙ্গে জল্পনা। নিজেই জানান, পার্টির কাজেই দিল্লি যাচ্ছেন। তাই প্রশ্নটা আরও স্পষ্ট হয়, তাহলে কি হাইকমান্ডের সঙ্গে কোনও মিটিং? বেলা গড়াতেই এল বড় আপডেট। 

ওয়াকিবহাল মহলের খবর,  দুপুরে বিজেপি সভাপতি জে পি নড্ডার সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ।  দুপুর ১টা নাগাদ ।
এর আগেও জে পি নাড্ডার সঙ্গে কথা বলতে চেয়ে সময় চেয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেই মিটিং হচ্ছে আজ। কিন্তু কেন? কী অ্যাজেন্ডা? 

গত সপ্তাহে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। কিন্তু তাঁর সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। যা নিয়ে বিভেদের জল্পনা জোরালো হয়। প্রশ্ন ওঠে, এরপর দিলীপ ঘোষ কী করবেন? কিন্তু তারপর  পশ্চিমবঙ্গ বিজেপির এখনও অবধি সবচেয়ে সফল সভাপতি নিজে গিয়ে নতুন রাজ্য় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর আশা করা গিয়েছিল, মোদির সভায় এবার দিলীপ ঘোষকে দেখা যাবে। কিন্তু তা হল না। দিলীপ নিজেই জানান, দল সম্ভবত তাঁকে ওই সভায় চায়নি। 

সাম্প্রতিক অতীতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে। জল্পনা তৈরি হয়, দিলীপ ঘোষ দল ছাড়তে পারেন বলেও। তবে পরে দল ছাড়ছেন না বলেই জানান তিনি। এবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় তাঁর থাকা , না-থাকা নিয়েও আলোচনা হয় বিস্তর। কিন্তু শেষমেষ জানা যায়, মোদির সভায় থাকবেন না তিনি। দিলীপ নিজেই জানান, পার্টি হয়ত চায় না তিনি সেখানে থাকুন, তাই দলের অস্বস্তি বাড়াতে সভায় যাবেন না। এই বলেই শুক্রবার এয়ারপোর্টে ঢুকে যান দিলীপ ঘোষ।

এরপরই খবর পাওয়া যায়, এদিনই দিলীপ ঘোষের সঙ্গে জে পি নাড্ডার বৈঠকে বসতে পারেন। এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর দাবি, দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন এবং সক্রিয়ভাবে থাকবেন।  বছর ঘুরলে ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে কি রাজ্য বিজেপিকে একজোট হয়ে মাঠে নামতে দেখা যাবে? আবার কি দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির কাছাকাছি আসতে দেখা যাবে? আবার কি প্রমাণ হবে, ' দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে'? বলবে সময়।                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Price : আজ কত দামে পাবেন রান্নার গ্যাস? কোন সিলিন্ডার কত টাকায় মিলছে?
মাসের শুরুতেই বদলেছিল দাম, আজ কত দামে পাবেন রান্নার গ্যাস? কোন সিলিন্ডার কত টাকায় মিলছে?
Yuva Sathi: এপ্রিলে যুব সাথী নতুন করে টাকা দেওয়া হচ্ছে? কারা কারা আগে পেতে পারে?
এপ্রিলে যুব সাথী নতুন করে টাকা দেওয়া হচ্ছে? কারা কারা আগে পেতে পারে?
News Live Updates: ভোটের আগে তৃণমূলের নেতা-মন্ত্রীদের পরপর তলব ED-র, কাদের ডাকা হল ?
ভোটের আগে তৃণমূলের নেতা-মন্ত্রীদের পরপর তলব ED-র, কাদের ডাকা হল ?
Malda Incident Update : ১৯টি মামলা, ৩৫ জন গ্রেফতার ! মালদার মোথাবাড়ির পথে NIA-র ২৪ জনের টিম
১৯টি মামলা, ৩৫ জন গ্রেফতার ! মালদার মোথাবাড়ির পথে NIA-র ২৪ জনের টিম

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget