এক্সপ্লোর

Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?

''সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করব, ডিমের জায়গায় ইট মারা হবে। ভালোয় ভালোয় চলে আসুন।” কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?

বিশ্বজিৎ দাস, রাজা চট্টোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : রাজ্যে সরকার বদলের পর থেকেই একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজকর্ম থমকে যাওয়ার অভিযোগ উঠছে। কোথাও পঞ্চায়েত প্রধান অফিসে আসছেন না, কোথাও আবার প্রধান ও উপপ্রধান ইস্তফা দিয়েছেন। এর জেরে সরকারি প্রকল্পের কাজ থেকে শুরু করে বিভিন্ন শংসাপত্র প্রদান—ব্যাহত হচ্ছে সাধারণ পরিষেবা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।  পঞ্চায়েত মন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় ২ হাজার পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয় হয়ে বসে আছেন অথবা অফিসে আসছেন না। এর ফলে সরকারি কাজ ও প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষও প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “প্রায় ২ হাজার প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিসে আসছেন না। ফলে যেমন সরকারি কাজের, প্রজেক্টের অসুবিধা হচ্ছে। সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট যা পান, সেটাও পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। দরকার হলে পুলিশ পাঠাব বাড়িতে তুলে নিয়ে আসতে। আর নাহলে সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করব, ডিমের জায়গায় ইট মারা হবে। ভালোয় ভালোয় চলে আসুন।” হয় পঞ্চায়েতে পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের।

জলপাইগুড়িতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ

জলপাইগুড়ির তৃণমূল পরিচালিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতেও অচলাবস্থার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিক্ষোভের আশঙ্কায় দিনের পর দিন পঞ্চায়েত অফিসে আসছেন না তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল। এই পরিস্থিতিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। ‘অরবিন্দ অঞ্চলের উন্নয়ন হচ্ছে না কেন’, ‘১০০ দিনের কাজ কোথায় গেল’—এই সমস্ত প্রশ্ন তুলে প্রধানের জবাব চান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, প্রয়োজনের সময়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করা যাচ্ছে না।  এরপরই নিজের পদ থেকে ইস্তফা দেন রাজেশ মণ্ডল। তাঁর দাবি, নিরাপত্তার অভাব বোধ করায় তিনি পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন না। গ্রাম পঞ্চায়েতের হিসাব গ্রাম পঞ্চায়েত থেকেই হবে এবং অডিটের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

পশ্চিম বর্ধমানে প্রধান ও উপপ্রধানের ইস্তফা

একই ধরনের অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতেও। অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকারের বিদায়ের পর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান দু’জনেই ইস্তফা দিয়েছেন। এর জেরে পঞ্চায়েতের পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, প্রতিদিন পঞ্চায়েত অফিসে গিয়েও প্রয়োজনীয় তথ্য মিলছে না। ১২৫ দিনের কাজ সংক্রান্ত কোনও খবরও তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget