এক্সপ্লোর

Dilip On Mamata: উনি রাজ্যের এক নম্বর ব্যক্তি, কীভাবে চোট পেলেন ? তদন্ত করা উচিত : দিলীপ

Dilip on Mamata Health: 'মুখ্যমন্ত্রী আহত, ওনার দ্রুত সুস্থতা কামনা করি', প্রাতঃভ্রমণে বেরিয়ে জানালেন দিলীপ ঘোষ..

রঞ্জিত সাউ, কলকাতা: গতকাল বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে নিয়ে আসা হয়। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় কারা ছিলেন, করা হবে বয়ান রেকর্ড। এরপরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। এদিকে এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে, মুখ্য়মন্ত্রীর আরোগ্য কামনার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

'অনেক ব্যাপার আছে, এটা তদন্ত করে দেখা উচিত'

এদিন তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী আহত। ওনার দ্রুত সুস্থতা কামনা করি।' পাশাপাশি মুখ্য়মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাহুল গাঁধী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আরোগ্য কামনা করেছেন সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম থেকে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন, নবীন পট্টনায়েকরা।  দিলীপের সংযোজন, 'অনেক ব্যাপার আছে। বহু লোক বহু প্রশ্ন করছেন। এটা তদন্ত করে দেখা উচিত। উনি ঘরের মধ্যেই কীভাবে চোট পেলেন। উনি এই রাজ্যের এক নম্বর ব্যক্তি।'

'পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল..'

মূলত গতকাল, মেডিক্য়াল বুলেটিনে এসএসকেএমের ডিরেক্টরের মন্তব্য় ছিল,'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি', এটা তাঁর মনে হয়েছিল, মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কেউ ধাক্কা মারেনি।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর আজ ফের শারীরিক পরীক্ষা, ঘটনার সময় কারা ছিলেন ?..

কে ধাক্কা মারল মুখ্য়মন্ত্রীকে ?

পিছন থেকে ধাক্কার জেরে পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মেডিক্য়াল বুলেটিনে এই বিস্ফোরক মন্তব্য় করলেন, SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়।যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কে ধাক্কা মারল মুখ্য়মন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ  কাজরী বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ঠিক বলতে পারছি না এখনও। তবে, কিছু একটা ধাক্কা লেগেছে এরকম শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, পিছন থেকে ধাক্কার ফলে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। 
  

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget