এক্সপ্লোর

Dilip Ghosh: পরকীয়ার অভিযোগে বর্বরতা রাজস্থানে, 'চুপ কেন কংগ্রেস নেতারা ?' প্রশ্ন দিলীপের

Dilip On Rajasthan Incident: রাজস্থানের লজ্জাজনক ঘটনায়, মালদার প্রসঙ্গও টানলেন দিলীপ, একযোগে নিশানা করে কী বললেন বিজেপি নেতা ?

কলকাতা:  রাজস্থানে মধ্যযুগীয় বর্বরতা, মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ।  আর এই ইস্যুতেই এবার সোশ্যায় মিডিয়ায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তুলে আনলেন মালদা প্রসঙ্গকেও।

জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarrital Affairs) অভিযোগে মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে বলে অভিযোগ। রাজস্থানের প্রতাপগড়ের এই ঘটনায় কাঠগড়ায় মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতাকে ১০ লক্ষ টাকা সাহায্য় ও সরকারি চাকরির ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর। কংগ্রেস শাসিত রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিজেপির। অপরাধীদের রেয়াত করা হবে না, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর। ঘটনায় রিপোর্ট তলব রাজস্থান মহিলা কমিশনের।

দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে বলেছেন, 'কংগ্রেস শাসিত রাজস্থানে একজন মহিলাকে নগ্ন করে হেনস্থা করা হল। কোথায় বুদ্ধিজীবীরা ? কোথায় কংগ্রেসের তাবড় নেতারা ? কেন চুপ এই বেলা ? মালদা, রাজস্থান এসব জায়গায় কোনও কিছু ঘটলে আপনাদের কলম থেকে কি কালি বেরোয় না ? এই সিলেকটিভ প্রতিবাদের কী মানে ?'

প্রসঙ্গত, ২১ জুলাই এর জনসভা থেকে মমতা ও অভিষেককে তোপ দাগতে দেখা গিয়েছিল। মালদার ঘটনাটি ঠিক তার পরপরই প্রকাশ্য়ে আসে। মালদায় দুই মহিলাকে 'বিবস্ত্র করে মারধর'-র ঘটনায় ওই মুহূর্তে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও করেছিল বিজেপি। সেসময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন অমিত মালব্য, অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, শুভেন্দু অধিকারী। যদিও সেসময় গেরুয়া শিবিরকে জোর নিশানা করে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, 'মণিপুর ঢাকতেই বাংলার তুলনা টানছে বিজেপি।'

একদিকে, বিজেপি শাসিত মণিপুরে ঘটে যাওয়া নারী নির্যাতনকে সামনে রেখে, একুশের মঞ্চ থেকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে পাল্টা নিশানা করেছিলেন সেসময় মালব্য-অনুরাগরা। যদিও NCRB-র তথ্য তুলে ধরে জবাব দিয়েছে তৃণমূল। 

আরও পড়ুন, 'এদের অবস্থাও পার্থর মতো হবে..', কাদের হুঁশিয়ারি শুভেন্দুর ?

যদিও এমন আবহ এই প্রথমবার নয়।  হাঁসখালি ধর্ষণকাণ্ড, বগটুই হিংসাকাণ্ড -সহ একাধিক হিংসা ইস্য়ুতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নের্তৃত্বের হস্তক্ষেপ দেখা গিয়েছে। সেখানে পৌঁছে গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যদিও সেসময় চুপ বসেনি তৃণমূলও। বাইশ সালে যোগী রাজ্য উত্তরপ্রদেশ-এর প্রয়াগরাজে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। একই পরিবারের দুই বছরের শিশু সহ ৫ জনের গলা কেটে খুন করা হয়েছিল।ধর্ষণে বাধা দেওয়া হয়েছিল বলেই খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর সেবার যোগী রাজ্যে গিয়েছিল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
Madan Mitra: 'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?

ভিডিও

Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget