এক্সপ্লোর

Medical Registration: ভিন রাজ্যের ডাক্তারদের বাংলায় প্র্যাকটিস হলে নাম নথিভুক্ত করতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে, নির্দেশিকা

Health News:ভিনরাজ্যের সমস্ত চিকিৎসকদের বাংলায় প্র্যাকটিস করতে হলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক, এই মর্মে এবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

সন্দীপ সরকার, কলকাতা: বাংলায় প্র্যাকটিস করতে হলে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর লাগবে। ভিনরাজ্যের সমস্ত চিকিৎসকদের রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক, এই মর্মে এবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকায় উল্লেখ, স্থায়ী প্র্যাকটিস ছাড়াও, নির্দিষ্ট সময় অন্তর অন্য রাজ্য থেকে বাংলায় এসে ভিজিটিং চিকিৎসক হিসেবে রোগী দেখতে হলেও এবার থেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করতে হবে। এমনকি, উচ্চশিক্ষা বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে ভিনরাজ্য থেকে যে সমস্ত ডাক্তারি পড়ুয়া এ রাজ্যে আসবেন, তাঁদের ক্ষেত্রেও নিজেদের নাম রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত করা বাধ্যতামূলক। তিন মাসের মধ্যে নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। 

কেন এই নির্দেশিকা?
মেডিক্যাল কাউন্সিলের তরফে জারি নির্দেশিকায় জানানো হয়েছে, এই রাজ্যে প্র্যাকটিস করতে হলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করতে হবে। অর্থাৎ বাংলার রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। ভিন রাজ্যের যে সমস্ত চিকিৎসক, নির্দিষ্ট সময় অন্তর এই রাজ্যে আসেন, তাঁদেরও এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাথ নথিভুক্ত করতে হবে। তা ছাড়া, উচ্চশিক্ষার জন্য যে ডাক্তারি পড়ুয়ারা এই রাজ্যে আসছেন, তাঁদের জন্যও এই নিয়ম বাধ্যতামূলক। সূত্রের খবর, চিকিৎসায় গাফিলতির কোনও অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে জমা পড়ার পর যদি দেখা যায় অভিযুক্ত চিকিৎসকের ভিন রাজ্যের রেজিস্ট্রেশন রয়েছে, তা হলে তখন সেই চিকিৎসক কাউন্সিলের এক্তিয়ারে থাকে না। সেই ভিন রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকা ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও আইনি ব্যবস্থা নেওয়ার অবকাশ থাকে না। তাই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত, এই রাজ্যে যে ডাক্তাররা প্র্য়াকটিস করেন, তাঁদের বাংলার রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। তাঁদের যদি ভিন রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকে, তা হলে পাশাপাশি এই রাজ্যের রেজিস্ট্রেশন নম্বরও নিয়ে নিতে হবে। দুটি নম্বরই তাঁরা ব্যবহার করতে পারেন, কোনও অসুবিধা নেই। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। দ্রুত এই মর্মে সংবাদপত্রে বিজ্ঞপ্তিও জারি হবে বলে খবর। প্রসঙ্গত, চিকিৎসায় গাফিলতির অভিযোগ এই রাজ্যে কম নয়। গত মাসেই কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন ২৩ বছরের যুবকের পরিবার।

কী হয়েছিল?
এই ঘটনায়, কলকাতা মেডিক্যালের অঙ্কোলজি বিভাগে চিকিৎসা চলছিল বছর ২৩-এর দীপঙ্কর পালের। তাঁর মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছিলেন পরিবার। অভিযোগ জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এরপর একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে, পরিবারের অভিযোগ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। আর তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন মৃত যুবকের মা ও বাবা।   

আরও পড়ুন:হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী, ভর্তি অ্যাপোলো হাসপাতালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget