এক্সপ্লোর

Rachana Banerjee: দোলের আগেই চুঁচুড়ায় রং খেললেন রচনা, মনে করলেন লকেটকে, 'দেখা হলে একসাথে বসে চা খেতাম..' !

Rachana Banerjee On Locket Suvendu Dol Utsav 2025: দোলের আগেই চুঁচুড়ায় রং খেললেন রচনা, কী বললেন তিনি ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আগামীকাল দোলযাত্রা। যদিও দোলের আগের দিনই,  ছোটদের সঙ্গে দোল উৎসব পালন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাতলেন আবির খেলায়। দোলের দিন তিনি কলকাতাতেই থাকবেন তার ছেলের সাথে সময় কাটাবেন, বলে জানিয়েছেন তিনি। তবে এদিন শুভেন্দু ইস্যুতে যতটাই  ক্ষোভ ধরা পড়ল রচনার উত্তরে, ততটাই অন্য অনুভূতি ধরা পড়ল, তারই বিরোধীপক্ষ লকেটকে নিয়ে। বললেন, 'দেখা হলে একসাথে বসে চা খেতাম..' !

শুভেন্দু ইস্যুতে ক্ষোভ ধরা পড়ল রচনার উত্তরে

 প্রসঙ্গত, চ্যাংদোলা' VS 'ঠুসে দেব', তৃণমূল-বিজেপির 'ধর্মযুদ্ধে' সরগরম রাজনীতি। মূলত কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।' বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।তার আগে হিন্দু-মুসলমানের রাজনীতি খুল্লমখোল্লা চলছে! শুভেন্দু অধিকারী বলেন, বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব। ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।' এদিন শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে বলেন, 'তিনি এই ধরণেরই কথা বলেন। ওনার কথার উত্তর দেওয়াই উচিত নয়।'

তাপসীকে নিয়ে রচনা

অপরদিকে, সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। যাকে নিয়ে আগেই প্রশংসা করেছেন রাজ্যর মন্ত্রী। এবার একই সুর হুগলির সাংসদের মুখেও। এদিন রচনা বলেন, 'তাপসী মণ্ডল তৃণমূলে আসা নিয়ে বলেন, সবাই তৃণমূলে আসতে পারেন। কাজ করে দেখার আগে তৃণমূল তাদের পাশেই থাকে, যারা কাজ করে।'

'লকেটের সঙ্গে দেখা হলে একসাথে বসে চা খেতাম..' ! বললেন রচনা

একটা দীর্ঘ সময় ধরে লকেটের টলিপাড়ায় একসঙ্গে কাজ করা। এমনকি অতীতে একই ছবিতেও দেখা গিয়েছে লকেট ও রচনাকে। যদিও ইতিমধ্যে অনেক জল বয়ে গিয়েছে গঙ্গার মধ্যে দিয়ে। এখন তাঁরা রাজনীতির ময়দানে একে অপরের বিরোধী পক্ষ। ভোটযুদ্ধে নেমে সেই লকেটকেই হারিয়ে জয়ী হন রচনা। কিন্তু রাজনীতির বাইরে, সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে ? এদিন রচনা জানান, লকেট চট্টোপাধ্যায় সাথে দেখা হলে তার সাথেও দোল খেলতে রাজি। বলেন, উনি হতে পারেন অন্যপাটির। কিন্তু ও আমার Co Star । আমি এখনও ওকে কো স্টার হিসেবেই দেখি। প্রচার করার সময় একদিনও দেখা হয়নি। দেখা হলে একসাথে বসে চাও খেতাম।'

আরও পড়ুন, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল দল ! নেপথ্যে কী কারণ ?

ন্যাড়াপোড়া ও দোল

কালার থেরাপি নিয়ে বলেন, 'কালকে সাত রঙের হোলির দিন। সব রঙের বিশেষ কোনও কালার নয়।'  তিনি আরও বলেন,' আজ ন্যাড়াপোড়া। ন্যাড়াপোড়া মানে আগুন। দহন। আগুনের ভেতর অনেক কিছু ফেলতে হয় । অনেক নিয়ম আছে। হলুদ ফেলতে হয়। তিল ফেলতে হয় । চন্দনের কাঠ ফেলবেন। নারকোলের ছোবড়া ফেলবেন। আমি সবাইকে একটা মেসেজ দিলাম। এগুলো অবশ্যই করবেন। আজকে এখানে এসেছি ছোট কচিকাঁচাদের সাথে আবির খেলতে। তাদের হাতে পিচকারি রং তুলে দিয়ে আনন্দ লাগছে।'

সেরা শিরোনাম

Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget