এক্সপ্লোর

Howrah Drinking Water Crisis: বাড়িতে জলের লাইন থাকলেও মিলছে না জল, হাহাকার হাওড়ার একাধিক গ্রামে

Howrah News: বছর তিনেক আগে উদয়নারায়নপুরের সিংটি অঞ্চলের রাজাপুর এবং কুমিরমোড়া গ্রামে প্রায় দেড় হাজার বাড়িতে পানীয় জলের লাইন যুক্ত করা হয়।

সুনীত হালদার, হাওড়া: তিন বছর হয়ে গেল বাড়িতে জলের লাইন যুক্ত করা হয়েছে। অভিযোগ, বাসিন্দারা এই প্রচন্ড গরমে পাচ্ছেন না এক ফোঁটা পানীয় জল। এর ফলে জলের হাহাকার দেখা দিয়েছে উদয়নারায়নপুরের সিংটি অঞ্চলের রাজাপুর এবং কুমিরমোড়া গ্রামে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

বছর তিনেক আগে উদয়নারায়নপুরের সিংটি অঞ্চলের রাজাপুর এবং কুমিরমোড়া গ্রামে প্রায় দেড় হাজার বাড়িতে পানীয় জলের লাইন যুক্ত করা হয়। গোটা কাজটাই করে জনসাস্থ্য কারিগরি দফতর। কাজ শুরুর সময় গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছিল মাস ছয়েকের মধ্যেই বাড়িতে পানীয় জল এসে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় অন্য পরিস্থিতি। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ তিন বছর হয়ে গেলেও তাদের বাড়িতে এক ফোঁটা পানীয় জল আসেনি। এ ব্যাপারে তারা স্থানীয় সিংটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বারবার অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এর ফলে গ্রামের মহিলাদের প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে পানীয় জল সংগ্রহ করতে হয়। গ্রামের একমাত্র টিউবওয়েলটি মাঝে মাঝে খারাপ হয়ে যাওয়ার ফলে সমস্যা আরও বেড়ে যায়। এখন প্রচন্ড গরমে জলের চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যা আরো গভীর হয়ে উঠেছে। গ্রামবাসীরা বুঝে উঠতে পারছেন না কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যায়। 

উদয়নারায়নপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা এই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়ের চেষ্টায় ওই গ্রামগুলিতে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের প্রকল্প নেওয়া হয়। লাইন পাতার কাজ শেষ হলেও তারা জল পাচ্ছেন না তিন বছর। এর পেছনে এক শ্রেণীর সরকারি আধিকারিকদের গাফিলতি রয়েছে। এ ব্যাপারে শীঘ্রই তিনি মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলবেন যাতে ওইসব বাড়ি গুলিতে জল সরবরাহ চালু করা যায়।

দিনকয়েক আগে হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের নাজিরগঞ্জ এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দেয়। হাওড়া পুরসভা সূত্রে খবর, গত সোমবার থেকে ওই এলাকায় একটি ডিপ বোরিং টিউবওয়েলের মেরামতির কাজ শুরু হয়। সেই কারণে এই সমস্যা দেখা দেয়। যার জেরে চরম অসুবিধায় পড়েন ওই এলাকার প্রায় হাজার তিনেক বাসিন্দা। যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়। 

সেরা শিরোনাম

প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget