এক্সপ্লোর

Molestation News: বন্ধুদের সঙ্গে মদ খেয়ে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার স্বামী

গতকাল সকালে কাশীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গণধর্ষণের মামলা রুজু করে স্বামী-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

কলকাতা: খাস কলকাতায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। কাশীপুরে গৃহবধূকে গণধর্ষণের (Rape Cade) অভিযোগে গ্রেফতার হয়েছে স্বামী-সহ ৩ জন। নির্যাতিতার দাবি, চিকিত্সা করানোর জন্য সম্প্রতি বিহার থেকে স্বামীর সঙ্গে কলকাতায় আসেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামী দুই বন্ধুর সঙ্গে মদ খান ও টাকার বিনিময়ে স্ত্রীকে গণধর্ষণ করেন। গতকাল সকালে কাশীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গণধর্ষণের মামলা রুজু করে স্বামী-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

রতুয়ায় দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে। অভিযোগ, ১০ সেপ্টেম্বর, সকালে টিউশনে যাওয়ার সময় ১৬ বছরের কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তিনজন। মাদকজাতীয় কিছু খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এরপর নাবালিকাকে গ্রামে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্তরা। ১৬ সেপ্টেম্বর, রতুয়া থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, অভিযুক্তরা শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ নিষ্ক্রিয়। দুষ্কৃতীদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া দেয় তৃণমূল। 

অন্যদিকে খাস কলকাতায় তরুণীকে হাত-মুখ বেঁধে গণধর্ষণের ঘটনা ঘটেছিল আগেও!  গণধর্ষণের পর আলমারি ভাঙচুর করে ১৫ লক্ষ টাকা-গয়না লুঠেরও ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল গার্ডেনরিচ থানার অন্তর্গত পাহাড়পুর রোডের একটি বাড়িতে। 

ঘটনার সময়ে বাড়িতে একা ছিলেন তরুণী। তিনি ওই বাড়িরই সদস্য। সেই তরুণীর হাত-মুখ বেঁধে এবং রীতিমতো তাঁকে মারধোর করে বাড়িতে লুঠপাট চালায় একদল দুষ্কৃতী। আলমারিসহ বাড়ির অন্যান্য জিনিসপত্র ভেঙে সেখানে লুঠপাট চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। রাতের দিকে পরিবারের লোকজন গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় তরুণী বাড়িতে একাই ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরা সেই সময়ে নিজেদের কাজে বাইরে ছিলেন। তরুণীর অভিযোগ, বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাঁর হাত-মুখ বেঁধে লুঠ চালায় বাড়িতে। কিন্তু গোটা বিষয়টা নিয়ে পুলিশের কাছে সবথেকে বড় প্রশ্ন, তরুণী যদি বাড়িতে একাই থেকে থাকেন, তাহলে তো বাড়ির দরজা বন্ধ থাকার কথা। সেই দরজা যদি ভাঙা হত, তাহলে তো প্রতিবেশীরাও তার আওয়াজ পেতেন। কিন্তু প্রতিবেশীরা কোনও আওয়াজ পাননি। তাহলে কী পরিচিত কাউকে দেখেই দরজা খুলে দিয়েছিলেন তরুণী? তদন্ত শুরু করে পুলিশ।

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget