এক্সপ্লোর

Durgapur : এবার দুয়ারে বিধায়ক, দুর্গাপুরে শিবিরে বসে আবেদনপত্রে সই বিজেপি বিধায়ক ও কাউন্সিলরের

Duare MLA in Durgapur : দুয়ারে সরকার, দুয়ারে রেশনের ধাঁচেই এবার দুয়ারে বিধায়ক। পার্থক্য একটাই, বিধায়ক তৃণমূলের নন, বিজেপির। আর তাই নিয়েই দুর্গাপুরে তুঙ্গে তরজা...

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে এবার দুয়ারে বিধায়ক। এলাকার মানুষকে পরিষেবা দিতে শিবিরে বসে আবেদনপত্রে সই করলেন বিজেপি বিধায়ক ও কাউন্সিলর। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। মানুষকে সমস্যায় ফেলে কাছে টানার চেষ্টা করা হচ্ছে বলে দাবি শাসকদলের।

দুয়ারে সরকার, দুয়ারে রেশনের ধাঁচেই এবার দুয়ারে বিধায়ক। পার্থক্য একটাই, বিধায়ক তৃণমূলের নন, বিজেপির। আর তাই নিয়েই দুর্গাপুরে তুঙ্গে তরজা। সরকারি সূত্রে খবর, দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের ১০টি বুথের পিন কোড ছিল ৭১৩২১৮। সম্প্রতি সেই দশটি বুথের পিন কোড বদলে হয়েছে ৭১৩২১১। এর ফলে আধার কার্ড ও ভোটার কার্ডে পিন কোড নম্বর পরিবর্তনের জন্য আবেদন জানাতে বিধায়ক ও কাউন্সিলরের সই বাধ্যতামূলক। 

সাধারণ মানুষের এই পরিষেবা পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য উদ্যোগী হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। রবিবার নডিহা এলাকায় শিবিরে বসে আবেদনপত্র-সহ সরকারি নথিতে সই করেছেন তিনি। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। দুয়ারে বিধায়ককে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। 

দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ মুখোপাধ্যায় বলেন, বয়স হয়েছে। এভাবে বাড়ির কাছে পরিষেবা পেয়ে আমরা খুশি।

এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে চালু হয়েছে দুয়ারে সরকার ও দুয়ারে রেশন প্রকল্প। সেই ধাঁচেই এবার বিজেপি বিধায়ক দুয়ারে পরিষেবা শুরু করায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, এটা বিজেপির খেলা। পোস্ট অফিসের মাধ্যমে পিন কোড পরিবর্তন করে মানুষকে সমস্যায় ফেলছে। যাতে মানুষ ওদের কাছে যায়।

যদিও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, তৃণমূলের দুয়ারে রেশন, দুয়ারে সরকার ব্যর্থ। তাই আমরা দুয়ারে বিধায়ক চালু করেছি। কেউ যদি সমস্যার কথা বলেন, নথিতে সই করাতে চান তাহলে করে দিচ্ছি। আগের দিন প্রচার করে নিজে এসেছি।

যদিও রাজনীতির এই টানাপোড়েনে মন নেই সাধারণ মানুষের। তাঁরা চান, আগামীদিনেও এভাবে সমস্যার সমাধান হোক। 

 

সেরা শিরোনাম

News Live Updates: এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Baruipur News: বারুইপুরের SP অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: বারুইপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Amit Shah - Prasenjit Chatterjee | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | ABP ANANDA LIVE
NIA Chargesheet | ২৬/১১-র চক্রী হাফিজ সইদের যোগ ছিল পহেলগাঁও হামলাতেও! | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', গ্রেফতার ৫ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget