এক্সপ্লোর

Duare Sarkar : ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, কবে থেকে জেনে নিন

Duare Sarkar : কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া , সিএসআই (CSI) এর তরফে অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স (Award Of Exelence), ২০২১ এ সম্মানিত রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প।

কলকাতা : ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar)। শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’-ও (Paray Samadhan)। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। অন্যদিকে, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’। জানুয়ারি থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে ‘পাড়ায় সমাধান’। মার্চের মধ্যে আবেদন খতিয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। ২০২০-তে  বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানিয়েছিলেন, ১ ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।

আরও পড়ুন ; সিএসআই-এর অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স, ‘দুয়ারে সরকার’ পেল জাতীয় সম্মান

‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে আনা হয় রাজ্যের মুখ্যসচিবকে। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয় ৩টি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ টাস্ক ফোর্সগুলির। অ্যাপেক্স কমিটিতে রাখা হয়েছে রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের।

সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়,  পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে। সরকার মনে করে যে, নিজেদের দৈনন্দিন জীবনের সমস্যা মানুষ স্থানীয় সমস্যার সমাধানে সক্ষম এবং রাজ্য এই ধরনের উদ্যোগের পাশে রয়েছে। 

এদিকে রাজ্য সরকারের কর্মসূচি   ‘দুয়ারে সরকার’  (Duare Sarkar) জাতীয় সম্মান পেয়েছে সম্প্রতি। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই-এর (CSI) তরফে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত রাজ্য সরকারের এই প্রকল্প। মানুষের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব প্রকল্পকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে চলতি মাসের গোড়ার দিকে মুখ্যসচিব জানিয়েছিলেন, ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে ‘দুয়ারে সরকার’। 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget