এক্সপ্লোর

Kolkata Covid Update: বেলাগাম সংক্রমণ, কলকাতায় কনটেনমেন্ট জোন বেড়ে ৪৮

Kolkata Covid Update: রাজ্যে ফের হু হু করে বাড়ছে করোনা (covid19) সংক্রমণ। তিলোত্তমার অবস্থা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে শহরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসরে নেমেছে কলকাতা পুরসভা(kmc)।

কলকাতা: কলকাতার করোনার কন্টেনমেন্ট জোন সংখ্যা বাড়ানো হল। রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ থেকে বেড়ে সেই সংখ্যা পৌঁছল ৪৮-এ। 

রাজ্যে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তিলোত্তমার অবস্থা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে শহরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসরে নেমেছে কলকাতা পুরসভা। এর আগে কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট (Micro Containment) জোন (Zones) করা হয়েছিল। একথা জানিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফিরহাদ জানান, কোনও আবাসনে ৪-৫ জন আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। কনটেনমেন্ট জোন ছাড়াও বাজার, জনবহুল রাস্তায় হবে স্যানিটাইজেশন। বাজারে মাস্ক ছাড়া বিক্রি নিষিদ্ধ। ১০-১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।

এদিকে অনেকের মধ্যেই কোভিড-বিধি মেনে চলায় অনীহা দেখা দিচ্ছে। এপ্রসঙ্গে ফিরহাদ বলেন, মানুষকে সচেতন করতে পারি, জোর করতে পারি না। আরও জানান, এলাকাভিত্তিক নয়, মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে আবাসন বা বাড়ি। ফ্ল্যাটের ক্ষেত্রে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে।

উৎসবের আবহে অতিমারির (Pandemic) পাহারায় ছিলেন তাঁরা। এ বার সেই কলকাতা পুলিশের অন্দরেই (Kolkata Police) করোনার (COVID-19) হানা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মঙ্গলবার রাত পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১। এ দিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ জন পুলিশকর্মী। তাতেই একলাফে ১০০ পেরিয়ে গিয়েছে সংক্রমণ। 

করোনার থাবা এবার সিবিআই (CBI) অফিসে। সূত্রের খবর, নিজাম প্যালেস (Nizam Palace) ও সল্টলেকের সিজিও (Saltlake CGO)  কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন সিবিআই অফিসার করোনা আক্রান্ত। এদের মধ্যে রয়েছেন সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতি, চিটফান্ড তদন্ত ও দুর্নীতিদমন শাখার অফিসাররা।

সিবিআই সূত্রে খবর, এই পরিস্থিতিতে ৪০ শতাংশ কর্মী নিয়ে চলবে কাজ। বাকিরা থাকবেন কোয়ারেন্টিনে। সিবিআইয়ের দুটি অফিসই স্যানিটাইজ (Sanitize) করা হচ্ছে। 

আরও পড়ুনঃ বাবার পর মেয়ে, এবার করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget