এক্সপ্লোর

Coochbehar: তৃণমূল-বিজেপি অশান্তির জের, সাহেবগঞ্জে বিজেপির পার্টি অফিস ভাঙচুর

সাহেবগঞ্জে বিজেপির পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। 

দিনহাটা: দিনহাটার (Dinhata) বুড়িরহাটে তৃণমূল-বিজেপি অশান্তির জের। গতকাল বিকেল থেকেই উত্তপ্ত দিনহাটা মহকুমা। রাতে সাহেবগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় বিজেপির পার্টি অফিস ও কর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সকাল থেকে থমথমে সাহেবগঞ্জ। গতকালের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হামলার অভিযোগকে ঘটনার প্রতিক্রিয়া বলে দাবি করলেও তৃণমূল কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।                                   

ভাঙচুর, আগুন, মারধর বুড়িরহাটে তৃণমূল-বিজেপি অশান্তির জের এবার ছড়িয়ে পড়ল দিনহাটা মহকুমা জুড়ে। দিনহাটার জায়গায় জায়গায় বিজেপি নেতা ও কর্মীদের বাড়ি, পার্টি অফিসে হামলার একগুচ্ছ অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে তুলকালাম শুরু হয় দিনহাটা মহকুমা জুড়ে।বামনহাট ১ নম্বর অঞ্চল এবং সাহেবগঞ্জে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বামনহাট ২ নম্বর পঞ্চায়েত এলাকার কালমাটি গ্রামে বিজেপির মণ্ডল সহ সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে হামলার পরে, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                                                                                               

অশান্তির আঁচ পড়েছে দিনহাটা পুরসভা এলাকাতেও। সামনে এসেছে দিনহাটার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা মুন্না সাউয়ের বাড়িতে হামলার সময়কার সিসিটিভি ফুটেজ। দিনহাটা পুরসভারই গোপালনগরে এক বিজেপি কর্মীর দোকান ও বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে।দিনহাটার শালমারাতেও বিজেপি নেতা তপন বর্মনের বাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে। অশান্তি থামাতে জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু, বন্ধ হয়নি রাজনৈতিক হুমকি-হুঁশিয়ারির পালা। এদিকে, বুড়িরহাটে অশান্তি পাকানোর অভিযোগে মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  তৃণমূল ও বিজেপির সংঘাতের জেরে উত্তপ্ত দিনহাটার পরিস্থিতি। ফলে পঞ্চায়েত ভোটের আগে জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: Sagardighi By Poll: রাত পোহালেই সাগরদিঘিতে উপনির্বাচন, ভোটের প্রস্তুতি তুঙ্গে

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget