এক্সপ্লোর

Sagardighi By Poll: রাত পোহালেই সাগরদিঘিতে উপনির্বাচন, ভোটের প্রস্তুতি তুঙ্গে

Murshidabad: মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচন ঘিরে সাগরদিঘিতে টানটান উত্তেজনা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাত পোহালেই মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন (Sagardighi By Poll)। ভোটের প্রস্তুতি তুঙ্গে। মোট বুথ ২৪৬টি। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে চলবে নজরদারি। মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচন ঘিরে সাগরদিঘিতে টানটান উত্তেজনা। মুখোমুখি লড়াইয়ে সামিল তৃণমূল, কংগ্রেস ও বিজেপি। প্রচারে ঝড় তুলেছে সব দলই। এখন শান্তিপূর্ণ ভোট করানোই কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জ। 

এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ৩ দিন আগে ওসিকে সরাল নির্বাচন কমিশন। ভোটের মুখে সাগরদিঘির নতুন ওসি হলেন নিমাই ঘোষ। ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড়ের আবহে, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার ৩ দিন আগে গতকাল সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে কমিশনের কড়া নির্দেশ, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার। সাগরদিঘি থানার নতুন ওসি হলেন নিমাই ঘোষ, তিনি এর আগে হাওড়া কমিশনারেটে কর্তব্যরত ছিলেন।

পুলিশ সূত্রে খবর, অপসারিত ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ওসি অভিজিৎ সরকারের বিরুদ্ধে অনেক দিন ধরেই বিরোধীদের অভিযোগের পাহাড় জমছিল। শাসকদল তৃণমূলের হয়ে পক্ষপাতদুষ্ট হিসেবে কাজ করা বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, অভিজিৎ সরকারের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগে সরব হয় বিরোধী শিবির।সম্প্রতি প্রতারণা ও ধর্ষণের অভিযোগে সাগরদিঘির প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমানের গ্রেফতারিতে সেই অভিযোগ আরও তীব্র হয়। ভোটের আগে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই গ্রেফতার করা হয়েছে সাইদুরকে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে সাগরদিঘি থানার পুলিশের ভূমিকা। ১৫ বছর আগের ঘটনায় কেন প্রাথমিক তদন্ত করা হল না? ১৫ বছর আগের ঘটনায় কেন ২০২৩-এ অভিযোগ করা হল?এই প্রশ্ন তুলে ওসিকে কেস ডায়েরি-সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।ধৃত যুব কংগ্রেস নেতা পরে অন্তর্বর্তী জামিন পান।সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারের অপসারণ চেয়ে আগেই নির্বাচন কমিশনে চিঠি লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওসি অভিজিৎ সরকারকে সাসপেন্ড করার দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত হলেন ওসি অভিজিৎ সরকার।

আরও পড়ুন: East Midnapore: পাঁশকুড়া শহরে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

সেরা শিরোনাম

Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget