এক্সপ্লোর

Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টে ২ মাস গৃহবন্দি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ছবি দেখিয়ে ৫২ লক্ষ সাফ! মাথায় হাত সরকারি কর্মীর

Dumdum Digital Arrest: এও অভিযোগ, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ছবি দিয়ে সুপ্রিম কোর্টে ভুয়ো শুনানি, জাল নির্দেশনামা পাঠিয়ে ৫২ লক্ষ টাকা দিতে বলা হয়।

প্রকাশ সিনহা, কলকাতা: মোবাইলে এখন ফোন করলেই শুনতে হয় ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত সতর্কবার্তা। বেশ কিছুদিন যাবৎ এই সতর্কবার্তা চালিয়ে যাচ্ছে টেলিকম সংস্থাগুলি। এরই মধ্যে প্রকাশ্যে আসে এক ভয়ঙ্কর তথ্য। 

২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি। শুধু তাই-ই নয়,  ৫২ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন দমদমের এই বাসিন্দা। অভিযোগ, আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন বলে জানিয়ে টেলিকম অথরিটির পরিচয়ে ফোন আসে। বলা হয়, মামলার তদন্ত করছে CBI। ২৪ ঘণ্টা মোবাইল ফোনে ভিডিও কল চালু রাখতে বলে প্রতারকরা।

এও অভিযোগ, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ছবি দিয়ে সুপ্রিম কোর্টে ভুয়ো শুনানি, জাল নির্দেশনামা পাঠিয়ে ৫২ লক্ষ টাকা দিতে বলা হয়। ৫২ লক্ষ টাকা সুপ্রিম কোর্টের সাসপেন্স অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়। মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট ভেঙে ৬ দফায় ৫২ লক্ষ টাকা দেওয়ার পরেই মোবাইলের স্ক্রিন থেকে আচমকা গায়েব প্রতারকরা। দমদম থানায় অভিযোগ জানানোর ৫ দিন পর FIR রুজু হয় বলে অভিযোগ।

চৈতালিদেবী বলেন, "আমাদের বলা হত এটা আমাদের সুরক্ষার জন্যই করা হচ্ছে। প্রাণ রক্ষা যাতে হয়। পায়খানা, বাথরুম সবজায়গাতে ক্যামেরার মাধ্যমে নজরদারি করতেন। কেউ বাইরে থেকে আসলে এন্টারটেন না করার এবং আমাদের বাইরে না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। সেই অবস্থায় ছিলাম। আমাদের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অর্ডার কপি দেখানো হয়। সেখানে সিবিআই ইনভেস্টিগেশন করে দেখে নাকি যে নরেশ গোয়েলের বাড়িতে রেইড করে আমাদের নামের কার্ড পাওয়া যায়। সেখান থেকেই আমাদের নাম উঠে আসে। সেই ভাবেই শুনানি না কি শুরু হয়েছে। সেই মতো অর্ডার পত্রও পাঠানো হয়।" 

আরও পড়ুন, ট্রলিব্যাগে কার কোপানো বডি এনেছিলেন মা-মেয়ে? কুমোরটুলি ঘাটের হাড়হিম ঘটনায় চাঞ্চল্যকর তথ্য


কিন্তু ২ মাস পর যখন নিজের ভুল বুঝতে পারেন, সেই সময় পুলিশের কাছে গিয়েও সুরাহা হয়নি বলেই ক্ষোভ উগরে দেন। পারিবারিক বন্ধু বলেন, 'আমরা অনেক ভেবেচিন্তে তারপর থানায় যাই। পাঁচ দিন টানা ঘুরেছি। তারপর অভিযোগ নেওয়া হয়।' 

উল্লেখ্য, এই ঘটনার পর চৈতালিদেবী নিজেই ওই প্রতারকদের একটি স্কেচও আঁকেন। অভিযোগ যে এখনও এই স্কেচ পুলিশ নেয়নি, এমনকী নিজেরাও স্কেচিং করে প্রতারকদের ধরার চেষ্টা করেনি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget