এক্সপ্লোর

Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

Jayanta Singh Associate Present in BJP Stage: আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং ঘনিষ্ঠ শাগরেদ সুশোভন সরখেলকে দেখা গেল এবার দমদমে বিজেপির মঞ্চে, কী বলছেন দমদম বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী ?

কলকাতা: আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং ঘনিষ্ঠ শাগরেদ সুশোভন সরখেলকে দেখা গেল এবার দমদমে বিজেপির মঞ্চে। আগের  সরকারের আমলে আড়িয়াদহ অঞ্চলের মানুষদের ওপর অত্যাচার ও হুমকির অভিযোগ উঠেছিল সুশোভনের বিরুদ্ধে। আর সেই সুশোভনকেই আজ দেখা গেল বিজেপির মঞ্চে। মুখ খুললেন দমদম বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী।

আরও পড়ুন, "সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?

দমদম বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, সমস্যা হচ্ছে যে, মানুষের কপালে তো তার চরিত্রের পরিচয় লেখা থাকে না, কামারহাটির দুষ্কৃতী , কামারহাটি থেকে পিঠ বাঁচিয়ে , দমদমে এসে বিজেপির মঞ্চে গুতোগুতি করে এসে উঠে পড়ছে। মানে আমরা দেখলাম একটা জিনিস, তৃণমূল দলটা করলে , আগে জানতাম চোর হয়, এখন তার সঙ্গে বেহায়াও হয়। কামারহাটিতে তো বিজেপি কর্মীরা দেখতে পেলে, চামড়া গুটিয়ে নেবে।…আমাদের মন্ডল সভাপতি ভাই অর্নিবাণ, জানতে পেরেই নাগেরবাজার থানায়, লিখিত অভিযোগ জমা দিয়েছে। কিন্তু সমস্যা হল, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, পৃথিবীটা খুব ছোটো হয়ে গিয়েছে। এই যে চিনে যাওয়া হল, ওর দমদমে ঢুকে যাওয়াও বরাবরের জন্য বন্ধ হয়ে গেল।আর ঢুকলে দেখা যাক কী হয়।’   

দমদমে বিজেপির রক্তদান শিবিরে দেখা গেল, আড়িয়াদহের একসময়ের ত্রাস জয়ন্ত সিং-এর ডান হাত সুশোভন সরখেলকে। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পরানো হয় উত্তরীয়। যদিও দমদমের বিজেপি বিধায়ক জানিয়েছেন, পরে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কালীঘাট তৃণমূল। বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না। কখনও বিজেপির বর্তমান রাজ্য সভাপতি,তো কখনও হেভিওয়েট পঞ্চায়েত মন্ত্রী সতর্ক করছেন। পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, আমাদের বহু নেতা আছেন, যাঁরা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু আদৌ কি সেই বার্তা পৌঁছচ্ছে নিচু তলা পর্যন্ত? ফের প্রশ্নটা তুলে দিল ভাইরাল হওয়া এই ভিডিও। ভিডিওটি হল ২৮ জুলাই, দমদমের ঘোষপাড়ায় বিজেপি আয়োজিত একটি রক্তদান শিবিরের। 
 
যেখানে মঞ্চে দেখা গেছে সুশোভন সরখেলকে। অভিযোগ, যিনি আড়িয়াদহের একসময়ের ত্রাস বর্তমানে জেলবন্দি জয়ন্ত সিং-এর ডান হাত। তাঁকেই দেখা যাচ্ছে বিজেপির রক্তদান শিবিরে। শুধু এই নয়, তাঁকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এমনকী তাঁকে বক্তব্য রাখতেও দেওয়া হয়। তোলাবাজি থেকে অত্যাচার। তৃণমূল আমলে এরকম নানা ঘটনায় একসময় আড়িয়াদহের ত্রাস হয়ে উঠেছিল জয়ন্ত সিং। কেউ কেউ তাঁকে জায়েন্ট সিং-বলেও ডাকতেন। আর সেই জয়ন্ত সিং এখন যখন জেলে, তখন এই সুশোভন সরখেলের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। 

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget