এক্সপ্লোর

BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Extortion allegation against BJP: এবার, তোলা না দেওয়ায়, প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাস্থল দমদম।

কলকাতা: তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির (BJP News) রাজ্য় সভাপতি। তোলাবাজি রোখার বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্রা পাল, অর্জুন সিংরাও। তাও পুরনো অসুখ যেন সারছেই না। অভিযোগ থামছে না!

এবার, তোলা না দেওয়ায়, প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাস্থল দমদম। স্থানীয় প্রোমোটার অমরনাথ সিং-এর দাবি, দিন ১৫ আগে, তাঁর কাছে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে ফোন আসে। অভিযোগ, তিনি দিতে না চাওয়ায়, সোমবার রাতে, তাঁর অফিসে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। বন্দুকের বাট দিয়ে প্রোমোটারকে মারধর করা হয় বলে অভিযোগ!

অভিযোগকারী প্রোমোটার অমরনাথ সিং জানান, ‘কাল রাতে ৮টা ২০ নাগাদ ওরা সব ঢুকে আমাকে জান-প্রাণে মারার জন্য় পুরো পূর্বপরিকল্পিত... সব ভাঙচুর করে, বন্দুকের বাট দিয়ে মেরে, গলার চেন, ২ টো ফোন, নগদ সব নিয়ে চলে যায়। এটাও বলে যায়, টাকা যদি না দিস, তোকে তো মারব। তোর পরিবারকে রাস্তায় ভিক্ষে চাওয়াব। ছোট ছোট দুইটো বাচ্চা আমার। কালকে যেভাবে ওরা আক্রমণ করেছে, ওরা তো ভেবেছে আমি মরেই গেছি।  

আরও পড়ুন:- তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের 

গলির মোড়ের CCTV-তে দেখা যাচ্ছে প্রথমে প্রোমোটারের অফিসের সামনে এসে দাঁড়াচ্ছে বেশ কয়েকটা মোটরবাইক। এরপর কয়েকজন ভিতরে ঢুকছেন। সেই মুহূর্তেই অফিস থেকে পালিয়ে বের হচ্ছেন দুই, তিনজন। দুষ্কৃতীদের কেউ অফিসের ভিতরে, কেউ বা বাইরে। বেশ কিছুক্ষণ পর, যেভাবে তারা এসেছিল, সেভাবেই মোটর বাইকে চেপে বেরিয়ে যায়। অভিযোগ, প্রোমোটারের গলার চেন, মোবাইল ফোন ছাড়াও, অফিসে যা নগদ ছিল, তা নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, CC ক্য়ামেরা ভেঙে, চিপ পর্যন্ত নিয়ে চলে যায় তারা।

হামলাকারীদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগ করছেন আক্রান্ত প্রোমোটার। ‘একজনকে আইডেনটিফাই করতে পেরেছি। খোকন করের সঙ্গে ও ঘোরে।  বিজেপি দলের সঙ্গে ও মিছিল-মিটিং করে। খোকন করের সঙ্গে ওই ছেলেটা… যদি খোকন করকে গ্রেফতার করা হয়, সব বেরিয়ে আসবে’, দাবি অমরনাথের।

রং না দেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থার আশ্বাস দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর।  তিনি বলেন, ‘সমস্তরকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স পলিসি।  নতুন বিজেপি, পুরনো বিজেপি, ৪টের পরের বিজেপি, ১২টার আগের বিজেপি এগুলো আমাদের কাছে দেখার কোনও বিষয় না। যদি কেউ তোলাবাজির দাবি করে থাকে, প্রত্য়েকের বিরুদ্ধে আইনগতভাবে প্রশাসনকে বলব, দৃষ্টান্তমূলক অবস্থান নিতে।’

তবে এ নিয়ে পাল্টা কটাক্ষও ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে। তৃণমূল নেতা (ঋতব্রত তৃণমূল) সৌরভপ্রিয় দত্ত বলেন, ‘বিজেপি-র যে ভয় আউট ভরসা ইন সেটা তো এই ঘটনায় দেখা গেল না।’ এই ঘটনায় দমদম থানায় অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী প্রোমোটার।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Advertisement

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget