এক্সপ্লোর

Durga Puja 2022: পুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী, মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে উমা দর্শনের ভিড়

Maha Saptami Durga Puja: শাস্ত্রমতে সপ্তমীতে পুজো শুরু হলেও, তার আগে থেকেই মণ্ডপে মণ্ডপে জনতার ঢল। মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ায় হাতে ছাতা নিয়ে, উত্সবে সামিল আট থেকে আশি।

কলকাতা: ষষ্ঠীর (Maha Sasthi) রাতজাগা ঘুম চোখেই ভিড় গঙ্গাঘাটে৷ নবপত্রিকা (Nabapatrika) স্নানের পর পুজো (Durga Puja 2022) ৷ সপ্তমীর বিকেলে চেনা ছন্দের বাংলা (West Bengal)। পুজোর (Durga Puja 2022) আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। প্যান্ডেলে প্যান্ডেলে দুপুর পেরোতেই ভিড়। সঙ্গে সঙ্গে সকাল থেকেই উমাদর্শনের ভিড় ৷ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। প্রাণের পুজোর সপ্তমীতে (Maha Saptami) মশগুল সবাই।

আজ মহাসপ্তমী: শাস্ত্রমতে সপ্তমীতে (Maha Saptami) পুজো শুরু হলেও, তার আগে থেকেই মণ্ডপে মণ্ডপে জনতার ঢল। মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ায় হাতে ছাতা নিয়ে, উত্সবে সামিল আট থেকে আশি। চোখ ধাঁধানো আলো, নজরকাড়া মণ্ডপ। কাদের ভাবনা সেরা? থিমের অভিনবত্বে কে কাকে টক্কর দিল? তা জানতেই উত্তর থেকে দক্ষিণ, ঘুরে ঘুরে পুজো দেখা। বৃষ্টি উপেক্ষা করেই সপ্তমীতে রাজপথে জনজোয়ার। মণ্ডপে মণ্ডপে উপছে পড়া ভিড়। করোনা-সুরের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। এ বছর সাড়ম্বরে মাতৃ আরাধনা চলছে গোটা শহরজুড়ে। 

মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভিড়: পুজোর আমেজে পুরোদমে ভাসছে বাংলা। তার আনন্দ যেমন আছে, তেমনই আছে থিম-সাবেকিয়ানার চিরাচরিত টক্কর। কোনও পুজো (Durga Puja 2022) বিষয় ভাবনায় রীতিমতো চমকে দেয়। কোথাও সাবেকীয়ানায় সহজিয়া টান। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কলকাতার দুর্গা পুজোর মুকুটে নতুন পালক যোগ করেছে। শহরে পুজোর আয়োজনে তাই মহা ধুমধাম। থিম, মণ্ডপসজ্জা, পুজোর পরিবেশে অভিনবত্বের ছোঁয়া। 

উৎসবের আমেজ বাংলায়: ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। শরতের ঝলমলে আকাশ মাঝেমধ্যেই ঢাকছে মেঘে। বৃষ্টি মাথায় নিয়েই ষষ্ঠী রাত থেকেই হয়েছে ঘুরে ঘুরে ঠাকুর (Durga Puja 2022) দেখা। সপ্তমীর সকালেই রাস্তায় জনজোয়ার। উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। থিমের সঙ্গে সাবেকিয়ানার জোর টক্কর। সপ্তমীর রাতে সেই ভিড় বাড়বে আরও। উৎসবের (Festival) দিনে কড়া নিরাপত্তার (Security) বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে। তবে এরই মাঝে ঘুরে ফিরে আসছে প্রশ্ন, সপ্তমীতেও কি ভাসবে বঙ্গ (Weather Forecast)? আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশ মেঘলা থাকলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain Update) হবে হালকা থেকে মাঝারি। থেমেও যাবে কিছুক্ষণের মধ্যে। 

আরও পড়ুন: Durga Puja 2022: পরিবেশ সচেতনতার বার্তা, নয়ডায় আবাসনের সুইমিং পুলে নবপত্রিকা স্নান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget