এক্সপ্লোর

Durga Puja 2023:'হাজরা পার্কের থিমটা আমাকে ছুঁয়ে গিয়েছে', মহাষ্টমীতে কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?

Actor Prasenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেল হাজরা পার্ক দুর্গোৎসবে। বললেন, 'হাজরা পার্কের পুজোয় স্রেফ পুজো হিসেবে আসি না। এটা একদম বাড়ির মতো। আমি এখানে অঞ্জলি দিই। '

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মহাষ্টমী (Durga Puja 2023) মানে আমজনতা থেকে তারকা, সকলেই মণ্ডপমুখী। ব্যতিক্রম নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে দেখা গেল হাজরা পার্ক দুর্গোৎসবে (Actor Prosenjit Chatterjee At Hazra Park) । বললেন, 'হাজরা পার্কের পুজোয় স্রেফ পুজো হিসেবে আসি না। এটা একদম বাড়ির মতো। আমি এখানে অঞ্জলি দিই। এটা মোটামুটি ফিক্সড। এখান থেকে আমাদের ভোগও যায়...।' তবে এবার যে এই পুজোর থিম তাঁর সবিশেষ ভাল লেগেছে, সেটা একাধিক বার বললেন টলিউডের 'বুম্বাদা'। ৮১ বছরের পুজোয় হাজরা পার্ক দুর্গোৎসবের থিম 'তিন চাকার গপ্পো '।

বিশদ..
অল্প দূরেই হাজরা মোড়ের অটোস্ট্যান্ড। সেখান থেকে প্রত্যেক দিন একাধিক রুটে অটো চলাচল করে। এই অটোস্ট্যান্ডকেই এবার শৈল্পিক আকারে মণ্ডপে তুলে ধরা হয়েছে। অভিনেতার কথায়, 'হাজরা পার্কের থিমটা আমাকে ছুঁয়ে গিয়েছে। কারণ যে মানুষগুলি আমাদের প্রত্যেক দিন পরিষেবা দেন, তাঁদের নিয়ে সে ভাবে কোনও কাজ হয় না। অঞ্জনদার একটা ছবিতে একবার অটোরিকশাচালকের চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিটা সুপারহিট হয়। সেখানে প্রায় হাজার জন অটোরিকশাচালককে নিয়ে একটা গান রয়েছে। ওদের একবার গানটা চালাতে অনুরোধ করব। আমরা এই অটোরিকশাচালকদের নানা নামে ডাকি ঠিকই, কিন্তু তাঁরা না থাকলে আমাদের কী অবস্থা হয় ভেবে দেখুন তো? অথচ পুজোর সময় এঁদের ছুটি নেই। আমাদের জন্য এঁরা রাস্তায় থাকেন। তাঁদের কথা ভেবে এবারের থিম। আমার খুব ভালো লেগেছে।' সঙ্গে আরও বললেন, এই পুজোয় প্রত্যেক বছরই তাঁর হাজিরা প্রায় পাকা। প্রসেনজিতের কথায়, 'কিছু কিছু পুজোয় আমাদের যেতেই হয়। এবার চারদিকে অসম্ভব ভাল পুজো হচ্ছে। এখানে আসাটা আমাদের নিজের জন্য আসা। ভিড়ভাট্টা নয়, একদম আমার মতো করে অঞ্জলি দিতে পারে, সেটা খুব জরুরি। এটা এখন প্রায় স্থির হয়ে গিয়েছে।'

কোথায় গেলেন ঋতুপর্ণা?
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবার মহাষ্টমীর সকালে পৌঁছে গিয়েছিলেন বিজয়গড় পল্লিশ্রীর পুজোয়। বললেন, 'এখানে মনে হয় বাড়ির পুজো। বাড়ির পুজোয় এসে অঞ্জলি দেওয়া আলাদা আনন্দ বলে মনে হয়।' সঙ্গে আরও বলেন,  'বাড়ির পুজোর মধ্যে একটা একাত্মবোধের অনুভূতি থাকে। সকলে মিলে আন্তরিক ভাবে আনন্দ করা যায়...বাড়ির পুজোর মধ্যে একটা ওনারশিপও থাকে।' বিজয়গড় পল্লিশ্রীর পুজোয় ঠিক এমনই অনুভূতি পেয়ে থাকেন টলি-তারকা। সঙ্গে আরও জানালেন, পুজোর ক'টা দিনই বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হয় তাঁর। ঋতুপর্ণার কথায়, 'এটি শুধু উৎসব নয়, আমাদের সম্পর্কগুলোরও মিলন মেলা।' কিন্তু এত কর্মব্যস্ততার মধ্যে পুজোর দিনগুলির জন্য আলাদা সময় বের করেন কী ভাবে? তাঁর মতে, এই সময়টা চলে গেলে, আর আসবে না। তাই দুর্গাপুজোর সময়টা একটু আলাদা রাখতে চান তিনি। সব মিলিয়ে তারকাদের পুজোও জমজমাট।

আরও পড়ুন:কুণাল ঘোষের পাড়ার পুজোয় অঞ্জলি রাজ্যপালের, হল আলাপচারিতাও

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget