এক্সপ্লোর

Durga Puja 2023:'এখানে মনে হয় বাড়ির পুজো', বিজয়গড় পল্লিশ্রীতে অঞ্জলি দিতে এসে বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত

Rituparna Sengupta:অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সকালেই দেখা গেল, বিজয়গড় পল্লিশ্রীর পুজোয়। বললেন, 'এখানে মনে হয় বাড়ির পুজো। বাড়ির পুজোয় এসে অঞ্জলি দেওয়া আলাদা আনন্দ বলে মনে হয়।'

শিবাশিস মৌলিক, কলকাতা: আজ মহাষ্টমী। সকালে অঞ্জলি, বিকেলে সন্ধিপুজো। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই আজ কোনও না কোনও মণ্ডপে। যেমন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সকালেই তাঁকে দেখা গেল, বিজয়গড় পল্লিশ্রীর পুজোয়। বললেন, 'এখানে মনে হয় বাড়ির পুজো। বাড়ির পুজোয় এসে অঞ্জলি দেওয়া আলাদা আনন্দ বলে মনে হয়।'

সাজে-সৌন্দর্যে-আনন্দে ঋতুপর্ণা...
লাল পাড়, সাদা শাড়ি। সঙ্গে বড় লাল টিপ। মানানসই গয়না, মেক-আপও করেছেন যত্ন করে। মহাষ্টমীতে বাঙালির ঐতিহ্যের সঙ্গে তাঁর সাজ-পোশাক যাতে খাপ খায় যায়, সেটা পুরোপুরি খেয়াল রেখেছেন ডাকসাইটে অভিনেত্রী। কিন্তু কীসের টানে বিজয়গড় পল্লিশ্রীর পুজোয় একাধিক দিন হাজিরা দেন তিনি? ঋতুপর্ণার কথায়, 'বাড়ির পুজোর মধ্যে একটা একাত্মবোধের অনুভূতি থাকে। সকলে মিলে আন্তরিক ভাবে আনন্দ করা যায়...বাড়ির পুজোর মধ্যে একটা ওনারশিপও থাকে।' বিজয়গড় পল্লিশ্রীর পুজোয় ঠিক এমনই অনুভূতি পেয়ে থাকেন টলি-তারকা। সঙ্গে আরও জানালেন, পুজোর ক'টা দিনই বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হয় তাঁর। ঋতুপর্ণার কথায়, 'এটি শুধু উৎসব নয়, আমাদের সম্পর্কগুলোরও মিলন মেলা।' কিন্তু এত কর্মব্যস্ততার মধ্যে পুজোর দিনগুলির জন্য আলাদা সময় বের করেন কী ভাবে? তাঁর মতে, এই সময়টা চলে গেলে, আর আসবে না। তাই দুর্গাপুজোর সময়টা একটু আলাদা রাখতে চান তিনি।
তবে আনন্দ-উৎসব-সম্পর্কের মিলনমেলার মধ্যেও ঋতুপর্ণা ভোলেননি যে বিশ্বের একাংশে এখন বড় অশান্তি চলছে। নির্দিষ্ট করে বললে, যুদ্ধ চলছে। তাই মাতৃমূর্তির কাছে তাঁর প্রার্থনা, 'যুদ্ধ থামুক। পৃথিবীকে একটু শান্তি নেমে আসুক।' আর নিজের জন্য? 'মাকে বললাম, আমাকে আরও কিছুটা শক্তি দিন যাতে আরও ভাল কাজ করতে পারি, মানুষের জন্য কিছু ভাল ভাল কাজ করতে পারি।' তাঁর কাজ যেন কালজয়ী হয়ে থেকে যেতে পারে, মাতৃমূর্তির সামনে সেই আবেদনও করেছেন ঋতুপর্ণা। 

ভিড় বেলুড় মঠে...
তারকা থেকে সাধারণ মানুষ, মহাষ্টমীতে আজ সকলেই নানা মণ্ডপে ভিড় জমিয়েছেন। প্রত্যেক বছরের মতো এ বছরও অষ্টমীর পুজোয় বেলুড় মঠে উপচে পড়ল ভিড়। এবারও তার অন্যথা হয়নি। কুমারী পুজো শেষের পরেই বেলুড় মঠে ভোগ খাওয়ার জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বেলুড় মঠে কুমারী পুজো শুরু হয়েছিল ৯টায়। নির্দিষ্ট সময় পরে তা শেষও হয়। কুমারী পুজো শেষ হওয়ার পর ভোগের জন্য ভক্তদের দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। মঠের ভোগে ছিল খিচুড়ি, সঙ্গে সবজি এবং ভাজা। রয়েছে বোঁদে।

আরও পড়ুন:কুণাল ঘোষের পাড়ার পুজোয় অঞ্জলি রাজ্যপালের, হল আলাপচারিতাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ, কারা হতে পারেন মন্ত্রী? তালিকায় রয়েছেন কারা
আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ, কারা হতে পারেন মন্ত্রী? তালিকায় রয়েছেন কারা
Abhishek Banerjee: বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েও কথা না রাখার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েও কথা না রাখার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget