এক্সপ্লোর

Durga Puja 2023: শিব ভাবনায় সেজে উঠছে পুজোমন্ডপ! আহিরীটোলায় এবার সোমনাথ মন্দির

Kolkata Durga Puja: দেবাদিদেব মহাদেবের ১০৮ নাম এবং শিবের স্তোত্র দিয়ে সেজে উঠছে এবারের আহিরীটোলার পুজো মন্ডপ

কলকাতা: জীবন চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে সবই নশ্বর। কিন্তু যা ধ্বংস হয় না, যা চিরস্থায়ী, যা অনন্ত- তার খোঁজ তো বরাবর করে এসেছে মানুষ। সেই ভাবনাই এবার পুজোয় নিয়ে এসেছে উত্তর কলকাতার অন্যতম পুরনো পুজো উদ্যোক্তা আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এই বছর, দুর্গাপুজোয় (Durga Puja 2023) তাদের মন্ডপ সেজে উঠছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। দেবাদিদেব মহাদেবের ১০৮ নাম এবং শিবের স্তোত্র দিয়ে সেজে উঠছে এবারের আহিরীটোলার পুজো মন্ডপ (Ahiritola Sarbojanin Durgotsab Samity)। থিমের নাম অবিনশ্বর।

কেন ভাবনায় সোমনাথ মন্দির? পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, সোমনাথ হলেন শিব, যাঁকে সবাই স্বয়ম্ভূ বলেই জানেন। সময় যাঁর নিয়ন্ত্রণে, সৃষ্টি-স্থিতি-লয় তাঁরই ইচ্ছের অধীন। একদিকে যেমন শিব ভাবনা। তেমনই গুরুত্ব পেয়েছে সোমনাথ মন্দিরের ইতিহাসও। ইতিহাস অনুযায়ী এই মন্দির বহু পুরনো। বারবার আক্রমণের মুখে ধ্বংস হয়েছে এই মন্দির, আবার নতুন করে গড়ে তোলা হয়েছে। বারবার ধ্বংস হয়েও বারবার মাথা তুলে দাঁড়িয়েছে এই মন্দির- অর্থাৎ এর নাশ নেই। এই বিষয়টিকে তুলে ধরা হচ্ছে মন্ডপভাবনায়। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় শিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। দুর্গা প্রতিমার মাথার উপর শিবের প্রতিকৃতি রাখা হয়। সেটি মাথায় রেখেই  এ বছর মন্ডপের বিষয়ে ভাবনা ও সজ্জায় গুরুত্ব পাচ্ছে শিব-ভাবনা। থিম ভাবনায় রয়েছেন শিল্পী দেবজ্যোতি জানা, নবকুমার পালের প্রতিমায় হবে দেবী আরাধনা। আলোকসজ্জায় রয়েছেন দীনেশ পোদ্দার এবং দীপঙ্কর।

ক্লাবের সাধারণ সম্পাদক শমীক কুমার সাহা জানাচ্ছেন, ১৬ অক্টোবর কলকাতার আমেরিকান কনসুলেট জেনারেল (U.S. Consulate General Kolkata) আসবেন এই পুজোয়। বেশ কিছু অনুষ্ঠানও রয়েছে সেদিন। মহালয়ার দিন মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন করানোর আশা করছেন পুজো উদ্যোক্তারা। অষ্টমীর দিন বড় করে ভোগের আয়োজনও হয়ে থাকে এখানে। পুজোর সময় আয়োজন হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও হচ্ছে। এবার আহিরীটোলা সর্বজনীনের পুজোয় রয়েছে থিম মিউজিকও। 
 
১৯৪০ সালে 'আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি'-এর হাত ধরে দুর্গা আরাধনা শুরু হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রয়াত হরিশঙ্কর পাল। ছিলে অন্যতম প্রতিষ্ঠাতা,সমাজসেবী প্রয়াত জহরলাল চন্দ্র। এবার এই পুজোর ৮৪তম বর্ষ। গত আট দশকেরও বেশি সময় ধরে একাধিক প্রথিতযশা ব্যক্তিত্ব এই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই তালিকায় রয়েছেন প্রফুল্ল চন্দ্র সেন, অতুল্য ঘোষ, বিজয় সিং নাহার, তুষার কান্তি ঘোষ, হরি মোহন  পাল, বলাই চাঁদ দে মন্ডল, শ্যাম সাহা, হরিমোহন শীল, পশুপতি ভট্টাচার্য। প্রবীণের সঙ্গে নবীনের মেলবন্ধনের আদর্শ উদাহরণ দেখা যায় আহিরীটোলা সর্বজনীনে।বয়স নির্বিশেষ স্থানীয় বাসিন্দারা সকলেই নানাভাবে পুজোর প্রস্তুতিতে সাহায্য করেন। চাকরি-ব্যবসা সামলে ডুবে যান পুজোর কাজে, বলছেন বর্তমান উদ্যোক্তারা। 

আরও পড়ুন: ঘনঘন তোপধ্বনিতে আগমনবার্তা দেবী মৃন্ময়ীর, পুজোর সপ্তাহদুয়েক আগেই মল্লরাজ পরিবারে চলে এলেন 'বড় ঠাকুরন'

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget