এক্সপ্লোর

Durga Puja 2023: অষ্টমীতে অন্নভোগ নিবেদন দেবী দুর্গাকে, রীতি মেনে দশমীতে দক্ষিণরায়ের পুজো আন্দুলের বাড়িতে

Howrah News: পথেই থামে এক বজরা। স্ত্রীয়ের প্রবল প্রসব যন্ত্রণায় নেমে যেতে হয় আন্দুলে। পরবর্তীকালে এই রতিদেব কুশারির হাত ধরেই পুজোর সূচনা।

শাল্মলি বসু, কলকাতা: রাজার সঙ্গে বিবাদই যেন শাপে বর হয়েছিল। একঘরে হয়ে কলকাতায় (Kolkata) আসার সিদ্ধান্ত। কিন্তু স্ত্রীয়ের প্রসব যন্ত্রণায় বজরা থামল আন্দুলে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি বিস্তার থেকে পুজোর সূচনা। নিয়ম নিষ্ঠা ভরে তিনশো বছর ধরে মাতৃ আরাধনা (Durga Puja 2023) করে আন্দুলের (Andul) রায় পরিবার।

পুজোর ইতিহাস: প্রায় তিনশো বছরের পুরনো আন্দুলের রায় পরিবারের পুজো। যশোর জেলার চেঙ্গুটিয়াতে বাস ছিল এই পরিবারের। শোনা য়ায়, রাজার সঙ্গে বিবাদে এক ঘরে হয়ে গিয়েছিলেন তাঁরা। চার ভাইয়ের মধ্যে দুই ভাই কলকাতায় আসার সিদ্ধান্ত নেন। কিন্তু পথেই থামে এক বজরা। স্ত্রীয়ের প্রবল প্রসব যন্ত্রণায় নেমে যেতে হয় আন্দুলে। পরবর্তীকালে এই রতিদেব কুশারির হাত ধরেই পুজোর সূচনা। সেই সময় আন্দুল ছিল একেবারেই অনুন্নত একটা জায়গা। ব্রাহ্মণ পরিবারের সন্তান সেখানে আসায় রীতিমতো উচ্ছ্বসিত হয়েছিলেন স্থানীয়রা। আশেপাশের লোকজনের সাহায্য এবং কর্মবলে জমিদারি তৈরি করেন রতিদেব। বর্ধমানের রাজার থেকে পেয়েছিলেন 'রায়' উপাধি। 

কিন্তু এই বিপুল সম্পত্তির অধিকারী কে হবে? পুত্র সন্তান ছিল না রতিদেবের। একমাত্র কন্যার বিয়ে নিয়ে সেসময় চিন্তায় পরিবার। হুগলির হরিপাল থেকে সেসময় মহেশ্বর বটব্যাল নামে এক শাঁখারি শাঁখা বিক্রি করতেন আন্দুলে। তাঁকেই ভরসাযোগ্য বলে মনে করেন রতিদেব। বিয়ে দেন মেয়ের সঙ্গে। জমিদারি থেকে রায় উপাধি রতিদেব দেন তাঁর জামাইকে। সেই সময় থেকেই দুর্গাপুজোর সূচনা। প্রায় তিনশো বছর ধরে সাবেকিয়ানা বজায় রেখেই দেবী দুর্গার আরাধনা করছে এই পরিবার।

আন্দুলের এই বাড়িতেই রয়েছে ঠাকুর দালান। একটা সময় ঠাকুর তৈরি হত দালানেই। তবে করোনা পরিস্থিতিতে নিয়ম খানিক বদলেছে। পরিবারের এই প্রজন্মের সদস্য রণদীপ রায় বলেন, “ঠাকুর তৈরির কাজ বেশ কিছুটা হয় অন্যত্র। তবে রং করা, চক্ষু দান হয় দালানেই।’’ অতীতে বলি প্রথা ছিল। তবে এখন বদলেছে সেই নিয়ম। কোনও রকম বলিতে রাজি নয় সদস্যরা।


Durga Puja 2023: অষ্টমীতে অন্নভোগ নিবেদন দেবী দুর্গাকে, রীতি মেনে দশমীতে দক্ষিণরায়ের পুজো আন্দুলের বাড়িতে

পুজোর ক’টা দিন রীতিমতো গমগম করে বাড়ি। বর্তমানে সদস্য সংখ্যা ২০। তবে পুজোর দিনগুলিতে যে যেখানে আছে এসে হাজির হয় বাড়িতে। উৎসবের দিনগুলিতে মিলেমিশে কাজ করে সবাই। ষষ্ঠীর সকাল থেকেই শুরু হয় ব্যস্ততা। বাড়ির কচিকাঁচারা অস্ত্র, গয়না পরায় মাকে। বিকেলে পঞ্জিকা মেনে হয় বোধন। অষ্টমীর দিন অন্নভোগ দেওয়া হয় দেবী দুর্গাকে। এছাড়াও পুজোর বাকি দিনগুলো দুবেলা ভোগ নিবেদন করা হয়। তবে একেবারেই নিরামিষ। পুজোর দিনগুলিতে আমিষ খাওয়ার রীতি নেই। প্রতিদিন একশো জনের পাত পড়ে পুজোর দিনে। বিসর্জনেও রয়েছে অভিনবত্ব। এই এলাকার সব ঠাকুরের বিসর্জন হয় বাড়ি লাগোয়া পুকুরে। এলাকার প্রতিটি ঠাকুর বিসর্জনের আগে উদ্যোক্তারা এই ঠাকুরের দর্শন করেন। সব শেষে জমিদার বাড়ির ঠাকুর বিসর্জন হয়।


Durga Puja 2023: অষ্টমীতে অন্নভোগ নিবেদন দেবী দুর্গাকে, রীতি মেনে দশমীতে দক্ষিণরায়ের পুজো আন্দুলের বাড়িতে

অন্যান্য বাড়ির পুজোর সঙ্গে আরও একটা পার্থক্য আছে এই পুজোর। এই বাড়িতে দশমীর দিন হয় দক্ষিণরায়ের পুজো। সুন্দরবন অঞ্চলে বাঘের দেবতা হিসেবে পুজো করা হয় দক্ষিণরায়কে। দক্ষিণ হাওড়ার এই অংশে একটা সময় বন জঙ্গল ঘেরা এলাকা ছিল। কথিত আছে, বাঘের উপদ্রব কমাতে শুরু হয় দক্ষিণরায়ের পুজো। বাড়ির ঠিক বাইরেই রয়েছে দক্ষিণরায়ের মূর্তি। তবে ঝুড়ি চাপা থাকে। ছোট ছোট মাটির ঘোড়া, ব্যাঘ্র মূর্তি রয়েছে সেখানে। দুর্গাপুজোর দর্পণ বিসর্জনের পর এই পুজো করা হয়। এর পাশাপাশি পুজো হয় নীল ষষ্ঠীর দিনও। কেন ঝুড়ি চাপা? রণদীপ রায় বলেন, “অতীতে মন্দির তৈরির চেষ্টা হলেও, দেখা গিয়েছে সেই মন্দির ভেঙে পড়ে যাচ্ছে। তাই সেই উদ্যোগ আর নেওয়া হয়নি। ’’

আরও পড়ুন: Durga Puja 2023: চতুর্ভুজেই আগলে রাখেন সন্তানদের, কাটা চালিতে দেবীর আরাধনার প্রস্তুতি শুরু চাঁদপাড়ায়

সেরা শিরোনাম

Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget