এক্সপ্লোর

Durga Puja 2023: দুয়ারে কড়া নাড়ল নবমী নিশি, বৃষ্টি মাথায় নিয়েই শেষ লগ্নে জনজোয়ার

Durga Puja Nabami: লাস্ট ল্যাপে পুজো, রাত পোহালেই দশমী। মহিষাসুরকে বধ দুর্গার, বৃষ্টি'অসুর'কে হেলায় হারাল জনজোয়ার। সন্ধে নামতেই নবমীতে প্যান্ডেল হপিং শুরু।

কলকাতা: বছর ঘুরে ঘরে এসেছিল মেয়ে। ক’দিন যেতে না যেতেই দুয়ারে কড়া নাড়ল নবমী নিশি (Durga Puja 2023)। মন না চাইলেও ঘরে ঘরে শুরু উমা-বিদায়ের প্রস্তুতি। তাই বৃষ্টি (Rain) মাথায় নিয়েই শেষ লগ্নে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার হিড়িক।                                                                 

দুয়ারে কড়া নাড়ল নবমী নিশি: লাস্ট ল্যাপে পুজো, রাত পোহালেই দশমী। মহিষাসুরকে বধ দুর্গার, বৃষ্টি'অসুর'কে হেলায় হারাল জনজোয়ার। সন্ধে নামতেই নবমীতে প্যান্ডেল হপিং শুরু। ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ, গল্প-আড্ডার জমাটি আসর। গঙ্গাপাড়ে শারদ আনন্দ ভরপুর। মেতেছে সাগরপাড়ের মুম্বইও। দেশ পেরিয়ে প্রবাসেও উমা-বন্দনা চলছে। উৎসবে একাকার এপার-ওপার দুই বাংলাই।                        

নবমীর সকাল থেকেই মন খারাপ ৷ হাসিমুখে সেই মন খারাপ ঢেকে রাখার চেষ্টা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। নবমীর মহানগরীতে দুপুর থেকেই জনপ্লাবন ৷ স্লগ ওভারে শারদোৎসবের আমেজ চুটিয়ে উপভোগ করতে রাজপথে শহরবাসী৷ সন্ধে নামতেই জ্বলে উঠল আলো। উত্তরে কলেজ স্কোয়ার থেকে দক্ষিণে একডালিয়া, জনস্রোত ভাসিয়ে দিল এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ৷ প্রতিমা দর্শন, খাওয়া-দাওয়া আর দেদার আড্ডা ৷

এদিন দুপুর থেকেই কলকাতায় জনসমুদ্র। সন্ধে নামতেই তা জনসুনামির চেহারা নেয়। বিক্ষিপ্ত বৃষ্টিকে তুড়ি মেরে উড়িয়ে প্যান্ডেলে প্যান্ডেলে চলে দল বেঁধে ঠাকুর দেখা। প্রতি বারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু। আলো-উৎসব-ভিড় সবই আগের মতো। কিন্তু সব কিছুরই রঙ যেন মনে হবে বড্ড বেশি ফিকে৷ আজ যে নবমী, রাত পোহালেই দশমী। উমা বিদায়। দশমীর সকাল হলেই প্রথা মেনে, উমার কৈলাসে ফেরার বার্তা নিয়ে উড়ে যাবে নীলকণ্ঠ পাখি। মন না চাইলেও ফেরাতে হবে উমাকে। শ্বশুরবাড়ি ফেরার আগে বাপের ঘরে পান্তা ভাতের সঙ্গে কচুর শাক, শাপলা খেয়ে যাবে মেয়েটা।                 

আরও পড়ুন: Nadia News: কৃষ্ণনগরে বাইকের শোরুমে ডাকাতি, ৬ লক্ষ টাকা লুঠের অভিযোগ

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget