এক্সপ্লোর

Nadia News: কৃষ্ণনগরে বাইকের শোরুমে ডাকাতি, ৬ লক্ষ টাকা লুঠের অভিযোগ

Krishnanagar Dacoity: সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে কোতোয়ালি থানার পুলিশ। 

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে (Krishnanagar) বাইকের শোরুমে ডাকাতি (Robbery)। নগদ প্রায় ৬ লক্ষ টাকা লুঠের অভিযোগ। ক্যাশ কাউন্টারের দরজা ভেঙে ডাকাতির অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে কোতোয়ালি থানার পুলিশ। 

বাইকের শোরুমে ডাকাতি: ব্যারাকপুরের আনন্দপুরী থেকে রানাঘাট, পুরুলিয়া সোনার দোকানে ভয়াবহ ডাকাতির আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে নদিয়ায় ফের ডাকাতির ঘটনা ঘটল। আর এবার বাইকের শোরুমে ডাকাতির অভিযোগ। প্রায় ৬ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ক্যাশ কাউন্টারের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই মিলেছে ওই দোকানের সিসিটিভি ফুটেজ। তা দেখেই দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। 

গত সপ্তাহে নদিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। কল্যাণীতে সোনা ও রুপোর গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে ৩টে নাগাদ কাঠালতলা বাজারে সোনার দোকানে হানা দেয় ৭-৮ জনের দুষ্কৃতী দল। বন্দুক ঠেকিয়ে বাজারের প্রহরীদের বেঁধে ধারালো অস্ত্র দিয়ে দোকানের গ্রিল কাটে দুষ্কৃতীরা।দুষ্কৃতীরা সকলেই হিন্দিতে কথা বলছিল বলেও দাবি প্রহরীদের। মালিকপক্ষের দাবি, প্রায় ৩ লক্ষ টাকা নগদ এবং সোনা ও রুপোর গয়না লুঠ হয়েছে। এর আগে গত অগাস্টে রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে দিনে দুপুরে ভয়াবহ ডাকাতি হয়। নিরাপত্তারক্ষীকে মারধর করে গয়না নিয়ে চম্পট দেয় ৮-৯ জনের সশস্ত্র দুষ্কৃতী দল। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় দুষ্কৃতীরা।

অন্যদিকে, ৬ দিনের মাথায় সোনারপুরে (Sonarpur) সোনার দোকানে ডাকাতির কিনারা করেছে পুলিশ। অস্ত্রসহ গ্রেফতার করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় অলঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা।গত ১৩ অক্টোবর, পুজোর ঠিক মুখে, সোনারপুরের একটি সোনার দোকানে  ডাকাতি হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ওই ডাকাতির কিনারা করেছিল পুলিশ। এই ঘটনায় ৫ দুষ্কৃতী ও এক স্বর্ণ ব্যবসায়ী-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, “আমরা সবাইকে ইন্টারোগেশন করেছি। সবাই কনফেস করেছে। ওরা এক সপ্তাহ আগে রেকি করেছিল। ওদের একজনের পাস্ট হিস্ট্রি আছে। প্রিলিমিনারি ইনফরমেশন ৬-৭ জন ছিল। ৫ জনকে ধরেছি। বাকিদেরও ধরে নেব।’’

আরও পড়ুন: Durga Puja 2023: কনক দুর্গা রূপে উমার আরাধনা, ৫১৩ বছরে পড়ল বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget