এক্সপ্লোর

Durga Puja 2023: পটে আঁকা দেবী দুর্গা! এই রাজবাড়িতে পুজো চলে ১০ দিন

Purba Bardhaman: এখানে দশদিন ধরে পূজিতা হন দেবী দুর্গা। মহালয়ার পরেরদিন থেকেই বর্ধমান রাজবাড়ির মন্দিরে শুরু হয় দুর্গাপুজো।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এক সময় লোকজন-পাইক-বরকন্দাজে গমগম করত এই রাজবাড়ি। বাহিরমহল-অন্দরমহলে নানা লোকজন। তুমুল ব্যস্ততা। আর এই ব্যস্ততা আরও বেড়ে যেত পুজো এলে। বর্ধমান (Purba Bardhaman) রাজবাড়িতে তখন তিলধারণের জায়গা থাকত না। রাজবাড়ির পুজোর ইতিহাস নিয়ে এমনটাই বলেন পুরনো স্থানীয় বাসিন্দারা।

বাংলায় অধিকাংশ দুর্গাপুজোই (Durga Puja) চারদিন ধরে হয়। কিন্তু বর্ধমান রাজবাড়ির (Bardhaman Rajbari) একটি বিশেষত্ব রয়েছে। এখানে দশদিন ধরে পূজিতা হন দেবী দুর্গা। মহালয়ার পরেরদিন থেকেই বর্ধমান রাজবাড়ির মন্দিরে শুরু হয় দুর্গাপুজো। প্রাচীন আমল থেকেই এই রীতি চলে আসছে। এখনে পটে পূজিতা হন দেবী দুর্গা। অর্থাৎ প্রতিমা নয়, পটে আঁকা দেবী দুর্গার ছবিকে পুজো করা হয়। এটাও বর্ধমান রাজবাড়ির পুজোর বিশেষত্ব। যা এখনও চলছে। পুজোর সময় রাজপরিবারের বংশধরেরা উপস্থিত থাকেন।

একসময় জৌলুস থাকলেও কালের নিয়মে সেসব হারিয়ে গিয়েছে। রাজাও নেই, রাজবাড়িও ভগ্নপ্রায়। বেঁচে আছে শুধু রীতি আর নিয়ম, যা মেনেই আজও পুজো পান দেবী দুর্গা। রাজবাড়ির নাট মন্দিরও ভগ্নপ্রায়। পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে পড়ছে ইট। তারমধ্যেই হয় পটেশ্বরী দুর্গাপুজো। বর্ধমানের মহারাজার হাতেই তৈরি হয়েছিল লক্ষ্মীনারায়ণ জিউ-এর মন্দিরে। বলা হয়, একসময় পুজো দেখতে নানা জায়গা থেকে ভিড় জমাতেন বহু মানুষ। দামোদর পেরিয়ে আসতেন অনেকে, পায়ে হেঁটে-গরুর গাড়িতে করে এসে ভিড় জমত মন্দিরের আশপাশে। কথিত রয়েছে, এই রাজ পরিবারের একটি প্রথা ছিল। রাজ পরিবারের মহিলারা সর্বসমক্ষে আসতেন না। রাজবাড়ি থেকে মন্দিরে আসার জন্য় তাঁদের জন্য গোপন রাস্তা ছিল। মন্দিরের দোতলায় একটি জায়গা করা ছিল যেখানে বলে রাজপরিবারের মহিলারা পুজো দেখতেন। কিন্তু মন্দিরে আসা বাকিরা তাঁদের দেখতে পেতেন না।

কথিত রয়েছে,পটেশ্বরী দুর্গাপুজো শুরু করেন বর্ধমানের তৎকালীন মহারাজ মহাতাব চাঁদ। সময়টা, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে। দেবী দুর্গা এখানে শালকাঠের কাঠামোর উপর প্রতিষ্ঠিত। কাঠের কাঠামোর উপর নানা রং দিয়ে নিপুণ তুলির টানে তৈরি হয় দশভুজার একচালার পট। এখানে একমাত্র গণেশ ছাড়া দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং অসুরের মুখের ছবি এমন ভাবে আঁকা আছে যেখানে শুধুমাত্র একটি চোখ দেখা যায়। মা দুর্গার বাহন সিংহের জায়গায় আঁকা আছে ঘোড়ার ছবি। ১২ বছর অন্তর একবার রঙ করা হয় পটেশ্বরী দুর্গার। রাজ-আমলের রীতি মেনেই লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে মহালয়ার পরের দিন থেকে দুর্গাপুজো শুরু হয় আজও। এখানে বলি প্রথা ছিল, তবে কোনও প্রাণী নয়, রাজাদের আমলে সুপারি বলি হতো। এখন অবশ্য কোনও বলি হয় না। নবমীর দিন পটেশ্বরীর সামনে নবকুমারী পুজো হয়। এই মন্দির (Temple) প্রতিষ্ঠা হওয়ার আগে পাশের একটি মন্দিরে দেবী পূজিতা হতেন। পরে মহারাজ মহাতাব চাঁদ এই মন্দির তৈরি করেন। মন্দিরের সামনেই নাটমন্দির। দশদিন ধরে গুজরাটি সম্পদায়ের মানুষজন এসে নাটমন্দিরে ডাণ্ডিয়া নৃত্য প্রদর্শন করেন। সেই রীতি এখনও চালু আছে। কিন্তু নাট মন্দিরের ভগ্নদশার কারণে মূল মন্দির প্রাঙ্গনে হয় ডাণ্ডিয়া নাচ। পুজোর ভোগ প্রসাদেও আছে বিশেষ বৈশিষ্ট্য, অষ্টমী ও নবমীর দিন ছোলা,হালুয়া,পুরীর ভোগ দেওয়া হয়।

আরও পড়ুন: অগ্নিযুগের স্মৃতি বুকে নিয়ে ধ্বংসস্তূপ রাজবাড়ি! এখনও নিষ্ঠাভরে হয় দুর্গাপুজো

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget