এক্সপ্লোর

Durga Puja 2023 : দশমীতে ঢাকের তালে নাচ আর ফিরে এসে শান্তির জল, বিজয়ার দিন স্মৃতিতে ডুব দিলেন রঞ্জিত মল্লিক

Ranjit Mallik On Puja : বাড়ির ছেলেরাই কাঁধে করে নিয়ে যান দেবীপ্রতিমাকে। বিসর্জন করে ফিরে এসে সবাইকে দেওয়া হয় শান্তির জল।

সন্দীপ সরকার, কলকাতা :  শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো। দশমীতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে যাত্রা করবেন মা দুর্গা। বিসর্জনের পুজো শেষ হয়ে গিয়েছে । বেলা গড়াতেই প্রথা মেনে মল্লিক বাড়িতে শুরু হয়েছে সিঁদুর খেলা। একে একে দালানে আসছেন পরিবারের সদস্যরা। দেবী বরণে জমজমাট ভবানীপুরের মল্লিক বাড়ি। পরিবারের সকলের সঙ্গে খুশির মেজাজে রঞ্জিত মল্লিক।   

রঞ্জিত মল্লিক জানালেন, এ বাড়িতে পুজো হয় একেবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মেনে। সময় মেনে পুজোর প্রতিটি উপাচার করা হয়। তাই বিসর্জনও নির্দিষ্ট নিয়ম মেনেই। এ বাড়ির প্রতিমা গাড়িতে চেপে নিরঞ্জনে যায় না। বাড়ির ছেলেরাই কাঁধে করে নিয়ে যান দেবীপ্রতিমাকে। 

এই বাড়ির সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে নানা স্মৃতি। আর এই একটা সময়ই বাড়ির সব সদস্যরা পুজোর দালানে একত্রিত হন। তাই বিসর্জনের দিন মনটা খারাপ হয়ে যায়। পরিবারের বাকিদের সঙ্গে আবার কবে দেখা হবে ? বছরে এই একটা সময়ই তো সকলের সঙ্গে সকলের সাক্ষাৎ। বিশেষত. বিদেশ থেকে যাঁরা আসেন, তাঁদের সঙ্গে তো দেখা হয়ই না অন্যসময়। তাই বিজয়ার দিন মানেই মনের কোণে বিষাদের মেঘ, জানালেন রঞ্জিত মল্লিক। 

নবমীর দিনই এবিপি আনন্দর প্রতিনিধিকে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, 'পুজো তো রয়েইছে। কিন্তু আরও একটা বিষয় রয়েছে, পুজোর সময়েই আমাদের যাঁরা আত্মীয়-স্বজন রয়েছেন বাইরে। তাঁরা সুযোগ পেলেই পুজোয় চলে আসেন। এই সময়েই দেখা-সাক্ষাৎ হয়।' 

রঞ্জিত মল্লিক জানালেন, বরণ করেছেন কোয়েলের মা। এরপর দুপুরে আসবেন কোয়েল। সিঁদুর খেলা তো হবেই। রঞ্জিত মল্লিক আরও জানালেন, বিসর্জন করে ফিরে এসে সবাইকে দেওয়া হয় শান্তির জল। আর এটা সকলেই নিতে চান। 

বছরভর শ্যুটিং শিডিউলের মধ্যে কোয়েল মল্লিকের বাড়ির পুজো কাটে অন্যরকম ব্যস্ততায়। অভিনেত্রী নন, এই ক'টা দিন কোয়েল মল্লিকের পরিচয় শুধুই ঘরের মেয়ে। তাই তিনি দিনভর মাতেন আড্ডায়। ছেলে কবীরও পুজোর আনন্দে মাতোয়ারা। এ বছরের মতো পুজো শেষ। তাই দশমীতেও সকলে থাকবেন পরিবারের সঙ্গেই। 

অন্যদিকে এদিন বাইপাসের ধারে আরবানা আবাসনে প্রতিমা বরণের পর সিঁদুরখেলায় মাতলেন আবাসিকরা । প্রতিমা বরণ করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী। ছিলেন এই আবাসনের আবাসিক পরিচালক

আরও পড়ুন :                    

কেন বিজয়া দশমীর দিন রাবণ দহন করা হয়? দেশজুড়ে দশেরা পালনের কী রীতি ?

অরিন্দম শীল। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget