এক্সপ্লোর

Durga Puja Parikrama : বাস, ট্রাম থেকে লঞ্চ, পুজো পরিক্রমায় পরিবহন দফতরের একাধিক প্যাকেজ, থাকছে থাকা-খাওয়াও

West Bengal Transport Department : পুজোর দিনগুলো আনন্দমুখর করে তুলতে বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গের পরিবহন দফতরের তরফে খাওয়া থেকে ঘোরা, করা হয়েছে সম্পূর্ণ প্যাকেজে বন্দোবস্ত।

কলকাতা : দুর্গাপুজো (Durga Puja) মানেই স্পেশাল। বাঙালির সবথেকে বড় উৎসবকে স্মরণীয় করে রাখতে বাড়তি উদ্যোগ নিয়েছে Transport Department, Government of West Bengal। ভিড় ঠেলে পুজো দেখার লাইন নিয়ে চিন্তা ? মুশকিল আসান রাজ্য পরিবহন দফতর। আরামে ঘোরার সঙ্গে থাকছে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। পুজো পরিক্রমা করাবে যে বাস/ ট্রাম/ লঞ্চ, সেখানে থাকবে যাত্রী সহায়ক থেকে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম । অনলাইন ও অফলাইন দু'ভাবেই করা যাবে প্যাকেজের টিকিট বুকিং।

বিভিন্ন পুজো প্যাকেজের সবথেকে কম ৪০০ টাকার। নন-এসি বাসে (Non AC Bus) শহরতলি থেকে কলকাতার পুজো ভ্রমণ। সবথেকে বেশি ১৯০০ টাকা। যেক্ষেত্রে বিলাসবহুল বাসে করানো হবে পুজো পরিক্রমা। নন-এসি বাসে হাওড়া ও টালিগঞ্জ সিটিসি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি ৪০০ টাকা, বারাসাত কলোনি মোড়, ডানলপ ও ব্যারাকপুর থেকে ৪৫০ টাকা ও বাহড়া থেকে জনপ্রতি ৫৫০ টাকা করে টিকিটের মূল্য। ৫ বছর ও তার ঊর্ধ্বে কারোর ক্ষেত্রে যে ভাড়া। সপ্তমী ও নবমীতে যে বাসগুলি ছেড়ে দেখাবে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পুজো।

এর পাশাপাশি এসপ্ল্যানেড (জনপ্রতি ১৮০০ টাকা) ও বারাসাত (জনপ্রতি ১৯০০ টাকা) থেকে বাতানুকুল ভলভো বাসে (AC Volvo Bus) চড়েও উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পুজো দেখার সুযোগ থাকছে। সপ্তমী ও নবমীর দিনে যে পরিক্রমার মাঝে বাসেই থাকবে স্ন্যাক্স, চা/কফি ও লাঞ্চের ব্যবস্থাও। ভলভো বাসে চড়ে কলকাতার বনেদী বাড়ির ঠাকুর দেখার প্যাকেজেও রয়েছে। সেখানে ভাড়া জনপ্রতি ১৯০০ টাকা। ৫ বছরের নিচের শিশুদের কোনও ভাড়া লাগবে না। তবে সেক্ষেত্রে সিট সংরক্ষণ করা যাবে না। ৫ থেকে ১০ বছরের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে দিতে হবে ১৩০০ টাকা। এই প্যাকেজে জলখাবার, লাঞ্চ থেকে বিকেলের স্ন্যাক্স, ব্যবস্থা থাকবে সবকিছুর। সপ্তমী, অষ্টমী ও নবমীতে হবে যে পরিক্রমা।

জলপথেও থাকছে ঠাকুর দেখানোর ব্যবস্থা। পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের তরফে উত্তর কলকাতার দর্শনীয় পুজোগুলো দেখানো হবে সেক্ষেত্রে। দর্শনার্থীদের জন্য আনুমানিক ঘণ্টা খানেক লঞ্চ সফরে (Launch) থাকবে চা, স্ন্যাকসের ব্যবস্থাও। এক্ষেত্রে ভাড়া জনপ্রতি ৭৫০ টাকা। শহর থেকে দূরে পুজো দেখানোর ব্যবস্থাও রয়েছে। বসিরহাটের কাছে ধান্যকুড়িয়া ও আড়াবালিয়ার জন্য জনপ্রতি ১৮০০ টাকা লাগবে। থাকবে দুপুরের ভোগ, জলখাবার। আর মহাঅষ্টমীর দিনে কামারপুকুর জয়রামবাটিতে নন-এসি বাসে জনপ্রতি ৬০০ ও ৭০০ টাকায় (কলকাতা ও বারাসাতের ক্ষেত্রে) ঘোরানো হবে। এসি ট্রামে (AC Tram) চড়েও জনপ্রতি ৬০০ টাকায় চা স্ন্যাকস সহযোগে ঘুরতে ঘুরতে উত্তর ও দক্ষিণ কলকাতার পুজো দেখার ব্যবস্থা থাকছে।

বিভিন্ন প্যাকেজে অনলাইনে বুক করতে ও আরও বিস্তারিত জানতে লগ ইন করুন পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের ওয়েবসাইট www.wbtconline.in-এ।  হোয়াটসঅ্যাপে যোগাযোগের নম্বর- 9830177000। পরিবহন দফতরের অফিসে গিয়েও সরাসরি কাটতে পারেন টিকিট।

আরও পড়ুন- দুর্গাপুজোর বিসর্জন করা যাবে কোন দিনগুলোতে, কবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget