এক্সপ্লোর

Mamata Banerjee on Durga Puja : দুর্গাপুজোর বিসর্জন করা যাবে কোন দিনগুলোতে, কবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Durga Puja 2023 : চলতি বছরে পুজো ২০ থেকে ২৪ অক্টোবর। মহালয়া ১৪ অক্টোবর। 

কলকাতা : মাঝে আর মাত্র ২ মাস। বাঙালি সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। যার কার্যত ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এরমাঝেই চলতি বছরে দুর্গাপুজোর কার্নিভাল কবে আয়োজিত হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। চলতি বছরের ২৭ অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল (Durga Puja Carnival)। পাশাপাশি পুজো কমিটিগুলো কবে ঠাকুর বিসর্জন করতে পারবে, সেই দিনগুলোও জানিয়ে রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিজয়া দশমীর দিন অর্থাৎ ২৪ অক্টোবর, একাদশী তথা ২৫ অক্টোবর ও দ্বাদশী তথা ২৬ অক্টোবর দুর্গাপুজোর বিসর্জন করতে পারবে পুজো কমিটিগুলো। যার পরের দিন অর্থাৎ ২৭ অক্টোবর রাজ্য সরকারের তরফে কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে পুজো ২০ থেকে ২৪ অক্টোবর। মহালয়া ১৪ অক্টোবর। 

এদিকে, এবারে রাজ্য সরকারের (West Bengal Government) পক্ষ থেকে পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান। বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি পুজো ও বিসর্জন নিয়ে কমিটিগুলোকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। যেমন বিসর্জনের জায়গায় স্থানীয় প্রশাসনকে আলোর ব্যবস্থা রাখতে হবে। আপদকালীন পরিস্থিতি সামলানোর ব্যবস্থা, হাতের কাছে চিকিৎসক, নার্সদের রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পুজো কমিটিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম জোরদার করতে হবে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'পুজো শুধু পুজো নয়, গরিব মানুষের আয়েরও উপায়। এখন পুজো থেকে আয় বেড়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা হয়েছে। বাংলায় প্রায় ৪০ হাজার পুজো হয়, এর মধ্যে কলকাতায় ৩ হাজার। দুর্গাপুজোয় ২৪ ঘণ্টা পুলিশ কন্ট্রোলরুম থাকে, নারী নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে। বোনেদের রক্ষা করার দায়িত্ব ভাইদের। ভিড় নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নিতে হবে'।             

আরও পড়ুন- 'সবথেকে বেশি দুষ্টুমি করে, ট্রান্সপোর্ট ব্লক হলে তোমাকে ব্লক করব' দুর্গাপুজো নিয়ে সুজিত বসুকে 'বার্তা' মুখ্যমন্ত্রীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget