এক্সপ্লোর

Durga Puja 2024: এক নয়, দেবীর পরনে চার শাড়ি, ৫০০ বছরের ঐতিহ্য মেনে পুজোর আয়োজন বৈকুণ্ঠপুর রাজবাড়িতে

Jalpaiguri News: কথিত আছে একটা নয় একসঙ্গে চারটে শাড়ি লাগে দেবীর কারণ, প্রতিমার কাঠামোর উচ্চতা এতটাই যে একটা শাড়িতে কুলোয় না।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ি (Durga Puja 2024)। ৫০০ বছরের বেশি সময় ধরে মা দুর্গার আরাধনা করছেন তাঁরা। দেবীকে তুষ্ট করতে এখানে রয়েছে একাধিক নিয়ম। পুজোর যখন বাকি আর মাত্র কয়েকদিন তখন মা এবং তাঁর চার সন্তানকে সাজিয়ে তুলতে কোমড় বেঁধে নেমে পড়েছেন বাড়ির সদস্য়রা। 

মা দুর্গার আরাধনা: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠছেন তিনি। কথিত আছে একটা নয় একসঙ্গে চারটে শাড়ি লাগে দেবীর কারণ, প্রতিমার কাঠামোর উচ্চতা এতটাই যে একটা শাড়িতে কুলোয় না। এইভাবেই বছরের পর বছর ধরে দুর্গাপুজো হচ্ছে জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়িতে। এ বছর ৫১৫ বছরে পদার্পণ। কথিত আছে, ৫১৫ বছর আগে চার ভাই মিলে অসমের একটি জঙ্গলে পুজো শুরু করেন। পরে, বংশানুক্রমিকভাবে একটি পুজো চলে আসে কোচবিহার রাজবাড়িতে, আরেকটি পুজো জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে। রাজবাড়ির সদস্য প্রণত বসু বলেন, "৯১৭ বঙ্গাব্দে একদিন ঠিক করা হল মা ভগবতীর পুজো করা হবে। চার ভাই এবং সঙ্গী সাথী মিলে মায়ের বিগ্রহ তৈরি করলেন। এই দুর্গাপুজো আরম্ভ হল নরবলি দিয়ে। আজও সেই প্রথা চলে আসে। ওটা বলে অর্ধরাত্রির পুজো। ওটা কাউকে দেখতে দেওয়া হয় না। চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে মায়ের নিবেদন করা হয়। সেইভাবেই পুজো চলছে। 

বৈকুণ্ঠপুর রাজবাড়িতেও এখন চরম ব্য়স্ততা। মা এবং তাঁর চার সন্তানকে সাজিয়ে তুলতে কোমড় বেঁধে নেমে পড়েছেন প্রত্য়েকে। ঐতিহ্য় ধরে রাখতে মরিয়া বৈকুন্ঠপুর রাজবাড়ির সদস্য়রা। রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল বলেন, "প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত পুজো। তারপর ষষ্ঠীর সকালে ষষ্ঠী পুজো, সন্ধেয় আমন্ত্রণ, অধিবাস, বোধন করে সপ্তমীতে নবপত্রিকা হয়। অর্ধরাত্র্রির পুজোতে পায়রা বলি হয়। দশমীতে পান্তা ভাত, কচু শাক, ইলিশ মাছ এবং পুঁটি মাছ নিবেদন করা হয়।'' 

এদিকে এদিন পুজোর ম্যাপ প্রকাশ করে কলকাতা পুলিশ। সেখানে কলকাতা পুলিশের সিপি বার্তাদেন, 'আশা করি পুজোয় শান্তি থাকবে। তবে মণ্ডপে আর জি কর কাণ্ডের প্রতিবাদ হলে তৈরি আছে পুলিশ।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়

সেরা শিরোনাম

Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget