এক্সপ্লোর

Durga Puja 2024: প্রতিবাদের আবহে দুর্গাপুজোর প্রস্তুতি, প্রাণের উৎসবে থিম এবার শিরদাঁড়া

Kolkata News: জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোরে পুলিশের লৌহকপাট খুলে যাওয়ার এ ছবি নতুন ইতিহাস গড়েছে।

অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়, কলকাতা: লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহকপাট। এবার সেই শিরদাঁড়া প্রাণের উৎসবেও (Durga Puja 2024)। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সঙ্ঘ ও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্স সার্কলের পুজোয় মণ্ডপে শিরদাঁড়ার নজরকাড়া ইন্সটলেশন। 

শিরদাঁড়া প্রাণের উৎসবেও: জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোরে পুলিশের লৌহকপাট খুলে যাওয়ার এ ছবি নতুন ইতিহাস গড়েছে। সেই দেখে শিরদাঁড়ায় জোর পেয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। প্রতীকী শিরদাঁড়া হাতে আন্দোলনে নেমেছেন তাঁরাও। কখনও বর্তমান, কখনও অতীত, সময়ের কথাই তো প্রতিফলিত হয় পুজোর থিমেও। তাই এবার প্রাণের উৎসবজুড়েও এবার সেই শিরদাঁড়া। লালবাজার থেকে কলকাতা পুরসভার আন্দোলনে যে প্রতীকী শিরদাঁড়া দেখা গেছিল, তারই ছোঁয়া কেষ্টপুর থেকে বেলেঘাটার পুজোর থিমে।

কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সঙ্ঘ। এবার তাঁদের থিম মানবসভ্যতার রক্ষা কবচ। মণ্ডপের সিলিং-এ শিরদাঁড়ার নজরকাড়া ইন্সটলেশন। সেই শিরদাঁড়ার গায়ে ফুটে উঠেছে অক্ষর। উদ্যোক্তারা বলছেন, শিক্ষাই মেরুদণ্ড তৈরি করে। মেরুদণ্ডকে সোজা রাখতে শেখায়। মণ্ডপ সাজানো হয়েছে লক্ষ অক্ষর আর নানা বইয়ের প্রচ্ছদে। মাস্টারদা স্মৃতি সঙ্ঘের শিল্পী মানস রায় বলেন, "শিক্ষাই মেরুদণ্ড তৈরি করে। আর এই শিক্ষাই অন্ধকার দূর করতে পারে। শিক্ষা আর বই থিম।' অন্যদিকে, বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্স সার্কলের পুজো ৫১ তম বর্ষে পদার্পন করল। তাদের এবারের থিম - বাবা। উদ্যোক্তারা বলছেন, বাবারা বরাবর থেকে যান অন্তরালেই। বিডন স্ট্রিটের কাছে একটি কর্মশালায় বিশাল শিরদাঁড়া তৈরি হচ্ছে। যা রাখা থাকবে মণ্ডপের সামনে।

পুজো আসতে এখনও ২ সপ্তাহ বাকি। তার আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে শুরু হয়ে গেল উমার আরাধনা। মূর্ছা পাহাড়ে কামানের ৯ বার তোপধ্বনিতে ১ হাজার ২৮ বছরের ঐতিহ্যবাহী পুজোর সূচনা হল। স্নানপর্ব শেষে সাতসকালে রাজবাড়ির মন্দিরে এলেন বড় ঠাকুরানি। কথিত আছে, মল্লরাজ জগৎমল্ল শিকারে বেরিয়ে পথ হারিয়ে, জঙ্গলেই আরাধনা করেছিলেন দেবী মৃন্ময়ীর। রীতি মেনে আজ মন্দিরে আনা হয়  বড় ঠাকরুন অর্থাৎ মহাকালীকে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকরুন অর্থাৎ মহালক্ষ্মী। সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকরুন অর্থাৎ মহাসরস্বতীকে। সময়ের সঙ্গে ধূলিসাৎ হয়েছে মল্ল রাজপ্রাসাদ। এখন মল্ল রাজবাড়ির পুজোয় শামিল হন গোটা মল্লভূমের মানুষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Katwa Doctor Attack: দুর্ব্যবহারের প্রতিবাদ করায় মাশুল, শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget