এক্সপ্লোর

Iran Israel Conflict: বাইরে একের পর এক রকেট হামলার শব্দ, বাহরিনে আটকে কলকাতার ব্যবসায়ী !

Iran Israel War: বাহরিনে আটকে পড়েছেন কলকাতার ব্যবসায়ী পার্থসারথি দেব।

নয়াদিল্লি: বাহরিনে আটকে পড়েছেন কলকাতার ব্যবসায়ী পার্থসারথি দেব। খামেনেই নিহত হওয়ার পরেই বাহরিনের রাজধানী মানামাতে শোনা যাচ্ছে একের পর এক রকেট হামলার শব্দ। মানামাতে মার্কিন ঘাঁটি ছাড়াও ইরান মিসাইল আক্রমণ চালাচ্ছে বহুতলগুলিতেও, বলছেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন, SIR এর চূড়ান্ত তালিকায় বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম 'বিবেচনাধীন' !

উত্তপ্ত মধ্যপ্রাচ্য, দুবাইয়ে আটকে পড়েছে পুনের স্কুলের ৮৪ জন পড়ুয়া-শিক্ষক। আটকে পড়া পড়ুয়া-শিক্ষকদের দ্রুত ফেরাতে উদ্যোগী বিদেশমন্ত্রক। শিক্ষামূলক ভ্রমণের জন্য ওই পড়ুয়ারা গিয়েছিল দুবাই। কেউ ঘাবড়াবেন না, সবাইকে ফিরিয়ে আনা হবে, আটকে পড়া পড়ুয়া-শিক্ষকদের আশ্বাস স্কুলের। 

খামেনেইয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ২৭টি আমেরিকার সেনাঘাঁটিতে ইরানের হামলা সংযুক্ত আরব আমিরশাহির দিকে ১৩৭টি মিসাইল ছুঁড়েছে ইরান। তেহরানের দিক থেকে আমিরশাহির দিকে উড়ে এসেছে ২০৯টি ড্রোন। বাহরিন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমীরশাহীতে ইরানের হামলা। দোহাতেই সকাল থেকে পরপর ১১টি বিস্ফোরণ। ইরানের পাল্টা মিসাইল হানা, তেল আভিভে ধ্বংসের ছবিদুবাইয়ের CIA দফতরেও হামলা ইরানের। ইরানের কিরবিল বিমানবন্দরে ড্রোন হামলা।

আকাশে গর্জন ইজরায়েলের ২০০ ফাইটার জেটের, ৫০০-রও বেশি নিশানায় হামলা। টোমাহক মিসাইল দিয়ে ইরানে হামলা চালাল আমেরিকা। ইরানে মেয়েদের স্কুলে মিসাইল হানা, ১১৫ জন ছাত্রীর মৃত্যু। ইরানে ২০০-রও বেশি মৃত্যু, ৭০০-র বেশি জখম, দাবি আমেরিকা-ইজরায়েলের। দুবাইয়ের এয়ারপোর্ট, হোটেলে আছড়ে পড়ল ইরানের মিসাইল, বন্ধ এয়ারপোর্ট। 

অপরাশেন 'লায়ান্স রোর'-এ নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আর তারপরেই পাল্টা প্রত্যাঘাত আনল ইরান! কাতার, বাহরিন, আরব আমিরশাহি, জর্ডন, কুয়েত সিরিয়া, দুবাইয়ে থাকা, ২৭টির বেশি আমেরিকার সেনাঘাঁটিতে কখনও ক্ষেপনাস্ত্র। কখনও ড্রোন দিয়ে চলল হামলা। রাতের আকাশ ভরে গেল একের পর এক মিসাইল ও বিস্ফোরণের আলোয়! দুবাইয়ে বুর্জ খালিফার কাছ দিয়েই উড়ে গেল তেহরানের মিসাইল!আতঙ্কে খালি করে দেওয়া হল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটি।

শুধুমাত্র দোহাতেই রবিবার সকাল থেকে পরপর ১১টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সব মিলিয়ে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল গোটা মধ্যপ্রাচ্য!আশঙ্কা তৈরি হল তৃতীয় বিশ্বযুদ্ধের!২০২৫-এর জুনে দু'পক্ষের তীব্র সংঘাতের পর,নতুন বছরের শুরুতে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা ও ইরানের আলোচনা চলছিল। কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায়, ইরানে গত কয়েকদিন ধরেই হামলার আশঙ্কা বাড়ছিল! কোনও হামলা হলে ছেড়ে কথা বলা হবে না বলে পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রেখেছিল ইরান। অবশেষে শনিবার সকালে অপারেশন 'লায়ান্স রোর' লঞ্চ করে ইজরায়েল। সূত্রের খবর, সেই নাম দেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

সেরা শিরোনাম

'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget