এক্সপ্লোর

RG Kar Protest: আরজি কর কাণ্ডের আঁচ পারিবারিক উৎসবেও, নিজে হাতে প্রতিমা গড়ে প্রতিবাদ চিকিৎসকের

বারাসতের নবপল্লি ভদ্রবাড়ির বাসিন্দা অনুপম ধরের বাড়িতে দুর্গাপুজো হয়। পারিবারিক দুর্গাপুজোর ইতিহাস একশো বছরের বেশি পুরনো।

সমীরণ পাল, বারাসাত: আর জি কর কাণ্ডের ( RG Kar Protest) প্রতিবাদে সরগরম রাজ্য রাজনীতি। উৎসবের মাঝেও জারি রয়েছে প্রতিবাদ কর্মসূচি। আমরণ অনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে বাড়ির পুজোয় নিজে হাতে প্রতিমা তৈরি করে জাস্টিসের দাবি জানাচ্ছেন চিকিৎসক অনুপম ধর। পেশায় চিকিৎসক স্ত্রীও এই প্রতিবাদের অংশ হতে সহযোগিতা করেছেন তাঁকে।

জারি প্রতিবাদ: বারাসতের নবপল্লি ভদ্রবাড়ির বাসিন্দা অনুপম ধর। মহা সমারোহে প্রতিবছর বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হয়। পারিবারিক দুর্গাপুজোর ইতিহাস একশো বছরের বেশি পুরনো। শুরুতে বাড়ির দুর্গাপুজো মূর্তি গড়ে করা হত। পারিবারিক কিছু অসুবিধার কারণে ঘটপুজোর মাধ্যমেই দুর্গাপুজো শুরু হয়। ২০১৬ সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন অনুপম। সেই বছরই বাড়ির দুর্গাপুজোয় ঘট পুজোর পরিবর্তে পুনরায় নিজে হাতে প্রতিমা গড়ে পুজো শুরু করেন তিনি। সেই থেকেই চিকিৎসকের হাতে গড়া প্রতিমাতেই বাড়ির দুর্গাপুজো শুরু। এবছর নবম বর্ষেও সেই ধারা অব্যাহত।

কিন্তু এবছরই আরজি করে সহকর্মীর মর্মান্তিক পরিণতির ন্যায় বিচারের দাবিও রয়েছে অনুপমের কণ্ঠে। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক অনুপম ধর।  শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে তৈরি করছেন প্রতিমা। তাতে প্রতিবাদের ছোঁয়া রাখতে চালচিত্রকে ব্যবহার করেছেন চিকিৎসক। চালচিত্র তৈরি হয়েছে আর জি কর কাণ্ডের বিভিন্ন সংবাদপত্রের কাটিং দিয়ে। এছাড়াও চালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে সীতাহরণের কারণে রামায়ন ও মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি। ডাঃ অনুপম ধরের কথায়, আর জি করে ঘটে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এখন প্রতিটি ঘরের প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্র মেয়েদের সুরক্ষার প্রয়োজনীয়তার দাবি উঠেছে। এনিয়ে চিকিৎসক সহ সাধারণ মানুষ পথে নেমে সোচ্চার হয়েছেন। পুজোর মধ্যেও মানুষ যেন এই প্রতিবাদ ভুলে না যায়, সেই বার্তা দিতেই এই ভাবনা। তাঁর এই প্রতিবাদে পাশে রয়েছেন স্ত্রী ডাঃ ইন্দ্রাণী ঘোষ। তাঁর কথায়, "চিকিৎসক হওয়ার পাশাপাশি আমিও একজন নারী। আর জি করে আমারই সহকর্মী দিদির সঙ্গে নারকীয় ঘটনাটি ঘটে গিয়েছে। পুজোর দিনে যাঁরা প্রতিমা দর্শনে আসবেন, তাঁদের মনেও যেন নির্যাতিতা সুবিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের ভাবনা থাকে, সেই কারণেই এমনটা করা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja 2024: আদৌ করা যাবে আয়োজন? স্থান বিতর্কে নিউটাউনের পুজো

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget