এক্সপ্লোর

Durga Puja : বাজল বাদ্যি, কৃষ্ণসায়রে ডুবল ঘট, দেবী সর্বমঙ্গলা পুজোর মাধ্যমে শারদ উৎসব শুরু বর্ধমানে

Purba Bardhaman News : আগে সন্ধি পুজোয় কামান দাগা হতো। কামানের আওয়াজ শুনে আশেপাশের সমস্ত জমিদার বাড়িতে সন্ধিপুজো শুরু হত।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে বর্ধমানে শুরু হল দুর্গাপুজো। সেই রাজ আমলের প্রথা আজও চলে আসেছে। রীতি মেনেই বৃহস্পতিবার প্রতিপদে দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠা হল। এর মাধ্যমেই বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল শারদ উৎসব। 

মহালয়ার পরের দিন প্রতিপদে নবরাত্রি শুরু। এদিনই রুপোর ঘটে কৃষ্ণসায়র থেকে জল ভরা হয়। তারপর ঘোড়ার গাড়িতে করে ঘট নিয়ে  আসা হয় মন্দিরে। বাজে বাদ্যযন্ত্র। একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মন্দিরে আনা হয় ঘট। এদিন ঘট উত্তোলনের শোভাযাত্রায় ভক্তরা অংশ নেন। ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপিতা পরেশ সরকার সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বও । এক্কাগাড়ি করে কৃষ্ণসায়র চাঁদনী ঘাট থেকে ঘটে জল ভরা দেখতে ভিড় জমান বহু মানুষ।          

১৭০২ সালে স্বপ্নাদেশ পেয়ে দামোদর নদের পাড় থেকে দেবী সর্বমঙ্গলাকে উদ্ধার করেন  বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ। তিনিই মন্দিরে প্রতিষ্ঠা করেন দেবীকে। তখন থেকেই বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। এখানে দেবীমূর্তি  কষ্টি পাথরের। দেবী এখানে অষ্টাদশভূজা সিংহবাহিনী। রুপোর সিংহাসনে মা আসীন। এই মন্দিরের প্রবেশ পথে তিনটি স্তরে পোড়া মাটির মূর্তি। মুল মন্দিরের সামনে নাট মন্দির। দক্ষিণের প্রবেশ পথ দিয়ে ঢুকে দুধারে দুটি শিব মন্দির আছে । প্রতি বছর চিরাচরিত প্রথা মেনে মহালয়ার পরদিন প্রতিপদ তিথিতে দেবীর ঘটে জল ভরা হয়।                 

এখানে  ৯ দিন ধরে চলবে মায়ের পুজো। তার সঙ্গে চলে চণ্ডীপাঠ। নবমীর দিন নয় কুমারী পুজো হয়। এছাড়াও বছরের প্রতিদিনই নিয়ম মেনে দেবীর পুজো করা হয়। আগে সন্ধি পুজোয় কামান দাগা হতো। কামানের আওয়াজ শুনে আশেপাশের সমস্ত জমিদার বাড়িতে সন্ধিপুজো শুরু হত।  মেষ, মহিষ ও ছাগ বলি হতো। বর্তমানে বলিপ্রথা উঠে গিয়েছে।  এখন সর্বজনীন পুজোর সংখ্যা বাড়লেও সর্বমঙ্গলা মন্দিরের পুজোকে ঘিরে আনন্দই আলাদা।  

আরও পড়ুন : 

এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget