এক্সপ্লোর

RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার

জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারও।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা। তারই আগে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চালিয়ে যাওয়া কতটা সঙ্গত হবে, তা নিয়ে ভেবে দেখতে বললেন সিনিয়র ডাক্তারদের একাংশ। এবার তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারও।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ জানিয়েই ডা. সরকার বলেন, তাঁদের ওপর যে দায়িত্ব আছে, তাতে দ্বিতীয় দফার কর্মবিরতিতে কি যাওয়াটা ঠিক হবে কিনা ভাবা দরকার। টিচার্স ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বেশ কিছু বছর ধরে ভারতে স্বাক্ষরতার হার আটকে আছে ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশকে কিছুতেই স্বাক্ষরতার আওতায় আনা যাচ্ছে না, সমস্যা আছে। তা নিয়ে ভাবতে হবে। শিক্ষাক্ষেত্রে যা সমস্যা আছে , তার থেকে চারগুণ বেশি সমস্যা রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে । তা নিয়ে ভাবতে হবে, বসতে হবে, কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। 

ডা. কুণাল সরকার আরও বলেন, যতই পরিসংখ্যান দেওয়া হোক না কেন, আমাদের রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে, পিজিটি , জুনিয়র ডাক্তারদের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা মানতেই হবে। আন্দোলন থেকে অনেকগুলি দাবি উঠে আসছে। কিন্তু তিনি অনুরোধ করেন, এটা ভাবতে হবে, এটাকে কতটা আমরা সামাজিক সমস্যা হিসেবে ভাবছি, কতটা রাজনৈতিক সমস্যা হিসেবে ভাবছি, সেই দৃষ্টিভঙ্গিটাও পরিষ্কার করা দরকার। 

ডা. কুণাল সরকার বলেন, 'আবার হাত জোড় করে বলব, যে সমস্যাগুলো জুনিয়র ডাক্তাদের মধ্যে, সার্ভিস ডক্টরদের মধ্যে, প্রশাসনের মধ্যে রয়েছে, এই ত্রিপাক্ষিক আলোচনাটার মধ্যে সুপ্রিম কোর্টকে এনে সালিশি বসিয়ে সমস্যাটা সহজ করছি, নাকি আরও এই সমস্যাটাকে আমরা বিকৃত করছি ' 

তিনি আরও বলেন, এই সমস্যার সমাধান যদি আমরা নিজেরা বের করতে না পারি তাহলে স্বাস্থ্য ব্যবস্থার শিরদাঁড়া ভেঙে পড়বে। তিনি বলেন, ' স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সমস্যা আছে.... সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায় আর বেসরকারিতে গেলে টাকা ফুরিয়ে যায়'। কিন্তু এই মুহূর্তে নিজেরা আলোচনা করে ঝামেলার একটা সমাধান বের করার পরামর্শ দিলেন কুণাল সরকার। তিনি বলেন, আর যাই হোক না কেন, এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায় ! দুটো পাথর ঘষলে উত্তাপ বেরোয় ঠিকই, কিন্তু পাথর ক্ষয়ে যায়। 

আরও পড়ুন :

'মানুষ ফাঁদে পড়ুক বা কষ্ট পাক এটা আন্দোলনের উদ্দেশ্য তো নয়', আন্দোলনরতদের কী বার্তা মোনালিসা মাইতির?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget