এক্সপ্লোর

RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা

'যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে আমার, দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে।' ডুকরে উঠলেন মা

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : এ বাড়িতে এ সময় থাকত শিউলির গন্ধ। আত্মীয় - পরিজনদের হাসির আওয়াজ। মায়ের আগমনী গান। আর এ বছর শুধুই কান্না .... আর্ত চিৎকার ... হাহাকার...বিসর্জনের বিষন্নতা । এক বছর পর মা আসছেন  কিন্তু, এই বাড়ির দুর্গার বিসর্জন হয়ে গেছে ৮ অগাস্ট।   

মেয়ের ইচ্ছাতেই বাড়িতে শুরু হয়েছিল দুর্গা আরাধনা। কিন্তু, আজ দেবীপক্ষের শুরু হয়ে গেলেও, চোখের জল বাঁধ মানছে না আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবার। 'আমার সব শেষ হয়ে গেছে, কিছু আর নেই আমাদের লাইফে, যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে আমার, দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে।'

নির্যাতিতা চিকিৎসকের মা জানালেন, ২ বছর আগে বাড়ির গ্যারাজে পুজো শুরু করেছিলে চিকিৎসক  কন্যা। আগা বাড়ির দুর্গা মূর্তিতে অষ্টমীতে ভোগ দিতেন মা। মেয়ে এমডি পাওয়ার পর ইচ্ছেপ্রকাশ করে  ঘরোয়াভাবে দুর্গাপুজো করবে। বন্ধু আত্মীয় সবাই মিলে চারটে দিন। ২টো বছর পুজো করতে পেরেছিলেন। এবছরও পুজোর প্রস্তুতি ছিল পুরো পরিপাটি করে। কেনা ছিল মা দুর্গার শাড়ি। ঢাকির বুকিংটাও করা ছিল। আয়োজন সম্পূর্ণ থাকলেও এ বছর পুজোটা আর হল না। বোধনের মাস দুই আগেই সেই বাড়ির উমা চিরবিদায় নিলেন। 

নিহত চিকিৎসকের মা ডুকরে উঠে জানালেন, প্রতি বছর মহালয়ার দিন প্রদীপ জ্বালাতেন । তারপর ৯ দিন ধরে নিরামিষ ভোজন। একেবারে দশমীতে গিয়ে নিয়মভঙ্গ। আত্মীয়দের হইহল্লায় ঘর সরগরম থাকত। এবার শুধু  নীরবতা, নিঃসঙ্গতা।  

এবারের পুজোরও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু, হঠাৎ সব তছনচ হয়ে গেল। নিহত চিকিৎসকের বাবা জানালেন, এবারেও পুজোর প্রস্তুতি হয়ে গিয়েছিল। ঢাকির বায়না হয়ে গিয়েছিল। এমনকী অগ্রিমও পৌঁছে গিয়েছিল। এখন তিনিও ফোন করে আকুল নয়নে কেঁদে চলেছেন।   

মা জানালেন, ছোটবেলা থেকেই দুর্গাভক্ত মেয়ে। শিবের মাথায় জল দিয়ে পুজো করতেন তিনি। ডাক্তারিতে চান্স পেয়ে ঠিক করেন দুর্গাপুজো করবেন। ' আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম অনেক কষ্ট, অনেক খরচ, অনেক লোক লাগে। সব পারব মা। তুমি শুধু ভোগ করবে, আমি ঠাকুরঘরে। সেটাই করত। এতো সুন্দর আলপনা দিত, সবাই তাকিয়ে থাকত। '

দুর্গাপুজোয় বাড়ির গ্যারেজে প্রতিমা রাখা হত। রাস্তায় হত প্যান্ডেল। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবে পুজোর পাঁচটা দিন বাড়ি একেবারে গমগম করত। এবারও ঠিক সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হবে না। বাড়িতে এখন শোকের ছায়া।

আরও পড়ুন :

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget