এক্সপ্লোর

Duragpur Incident: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার আরও এক

Durgapur Case: আগেই গ্রেফতার হয়েছে ৩ জন। পুলিশ সূত্রে খবর, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা মোট ৪। আরও একজনের খোঁজে চলছে তল্লাশি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। আগেই গ্রেফতার হয়েছে ৩ জন। পুলিশ সূত্রে খবর, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা মোট ৪। আরও একজনের খোঁজে চলছে তল্লাশি। যে সহপাঠীর সঙ্গে ডাক্তারি পড়ুয়া কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তিনি সহ মোট ৬ জন রয়েছে পুলিশের নজরে। এর মধ্যে ৪ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। ঘটনার সময় ৫ জন ছিল বলে অনুমান পুলিশের। এই পঞ্চম জনের খোঁজে জারি রয়েছে তল্লাশি। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারির পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। 

গতকাল যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের আদালতে পেশ করা হয় এবং তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। গতকালই নির্যাতিতার বাবা বলেছিলেন, তাঁর মেয়ে যে শাস্তি পেয়েছেন, তা যেন আর কারও সঙ্গে না হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। সেই সঙ্গে এও বলেন, যে সহপাঠীর সঙ্গে তাঁর মেয়ে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, সেই সহপাঠী কিংবা তাঁর অন্যান্য বন্ধুবান্ধবরাও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে তাঁর। এখনও যে অভিযুক্ত অধরা রয়েছে, তার খোঁজে আশপাশের জঙ্গলে চলছে তল্লাশি। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। তার প্রায় ৩৬ ঘণ্টা পর এলাকা ঘিরে দেয় পুলিশ। ড্রোন উড়িয়ে জঙ্গলে চলে তল্লাশি। গ্রামে বাড়ি বাড়ি গিয়ে হিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আজ দুর্গাপুরে যাচ্ছে ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধি দল। 

চতুর্থ যে ব্যক্তি গ্রেফতার হয়েছে তার নাম শেখ নাসিরউদ্দিন। আইকিউ মেডিক্যাল কলেজের পাশের বিজরা গ্রামের বাসিন্দা সে। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ব্যাক্তিকেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই চতুর্থ ব্যক্তি জঙ্গল দিয়ে পালিয়ে গিয়েছিল। তার খোঁজে কাল ড্রোন উড়িয়ে জঙ্গলে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তাকে আটক করে থানায় এনে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এবার তাকেই গ্রেফতার করা হয়েছে। পঞ্চম যে অভিযুক্ত নিখোঁজ তার খোঁজেও চলছে তল্লাশি। শোনা যাচ্ছে, ৪ ধৃতকে নিয়ে আজ কিংবা আগামীকাল ঘটনাস্থলে আসতে পারে পুলিশ। এই ঘটনায় কার কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হবে পুলিশের তরফে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prasanta Barman : গ্রেফতার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
গ্রেফতার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
TMC News: তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর! এবার কি টুকরো টুকরো হয়ে যাবে TMC?
তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর! এবার কি টুকরো টুকরো হয়ে যাবে TMC?
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, 'অন্ধ ধৃতরাষ্ট্র' বলে আক্রমণ সোনালি গুহর
মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, 'অন্ধ ধৃতরাষ্ট্র' বলে আক্রমণ সোনালি গুহর
Chingrighata Metro: জট কাটল, সময়ের আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা অংশের কাজ! উচ্ছ্বসিত কর্মীরা
জট কাটল, সময়ের আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা অংশের কাজ! উচ্ছ্বসিত কর্মীরা

ভিডিও

Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Suryakumar Yadav: সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
Embed widget